হাফভাড়া-লাঠির বিপক্ষে মন্ত্রী

বিশেষ প্রতিনিধি/ধানমন্ডী প্রতিনিধি : এবার হাফভাড়া-আন্দোলন নিয়ে একদিকে ধাওয়ায় পন্ড হওয়ার ঘটনা ঘটছে অন্যদিকে ঘটেছে সম্প্রীতি। গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবিতে চলা আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি। আজ মঙ্গলবার তিনি এ আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বলেন, ‘চলমান আন্দোলন যৌক্তিক।
এদিকে ধাওয়ায় হাফভাড়া আন্দোলন-পন্ড হয়েছে। হাফ ভাড়ার দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধের সময়ের কিছুটা ধাওয়া দিলে শিক্ষার্থীরা পালিয়ে যায়। সরেজমিনে দেখা গেছে, কিছুক্ষণ ধাওয়া পাল্টা ধাওয়া শেষে রাস্তা থেকে সরে যায় আন্দোলনরত শিক্ষার্থীরা রাজধানীতে সব গণপরিবহনে হাফ ভাড়ার ওপর প্রজ্ঞাপন জারির দাবিতে ঢাকার সায়েন্স ল্যাবরেটরি এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। কিছুক্ষণ ধাওয়া পাল্টা ধাওয়া শেষে রাস্তা থেকে সরে যায় আন্দোলনরত শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৩ নভেম্বর) প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বেলা দেড়টার দিকে ৫০ থেকে ৬০ জন তরুণ ঢাকা কলেজের দিক থেকে লাঠিসোঁটা নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এ সময় দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলে। এক পর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীরা রাস্তা থেকে সরে যায়।এ সময়ে সেখানে দায়িত্বরত পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের বাগবিতণ্ডা হয়। পরে তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটে।
এর আগে মঙ্গলবার বেলা ১১টা দিকে হাফ ভাড়ার দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করে ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। এ সময় সকল পরিবহনে হাফ ভাড়া ঘোষণা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া ঘোষণা দেন তারা।ধানমণ্ডি থানার পরিদর্শক জানান, শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড় অবরোধ করার কারনে মিরপুর সড়ক, ধানমণ্ডি, নিউ মার্কেট এলাকায় ব্যপক যানজট তৈরি হয়।
ওদিকে তথ্য-সম্প্রচার প্রতিমন্ত্রীর সম্প্রীতি
গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবিতে চলা আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি। আজ মঙ্গলবার তিনি এ আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বলেন, ‘চলমান আন্দোলন যৌক্তিক। ছাত্র-ছাত্রীদের ন্যায্য ও যৌক্তিক দাবিগুলো নিয়ে আমি সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে কথা বলব।প্রতিমন্ত্রীর কথায় আশ্বস্ত হয়ে আন্দোলন স্থগিত করে শিক্ষার্থীরা।
সারাদেশে গণপরিবহনে হাফ ভাড়া কার্যকর ও সরকারিভাবে প্রজ্ঞাপন জারি করতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয় শিক্ষার্থীরা। রাজধানীর বকশিবাজার মোড়ে অর্ধেক ভাড়ার প্রজ্ঞাপন এবং ছাত্রী ও নারীদের জন্য অবাধ ও নিরাপদ যাত্রা নিশ্চিতের দাবিতে অবস্থান কর্মসূচি থেকে এ আল্টিমেটাম দেওয়া হয়।নিজেকে ৭ কলেজ আন্দোলনের ‘প্রধান সমন্বয়ক’ দাবি করা এক শিক্ষার্থী বলেন, ‘আমরা চাই অতিদ্রুত প্রজ্ঞাপন জারি করে শিক্ষার্থীদের জন্য সারা দেশের গণপরিবহনে অর্ধেক ভাড়া কার্যকর করা হোক। গণপরিবহনে লাগামহীন ভাড়া একজন শিক্ষার্থীর জন্য বোঝা।
তিনি আরও বলেন, গণপরিবহনগুলোতে ছাত্রী ও নারীরা নানা হয়রানির শিকার হয়। এসব হয়রানি বন্ধ করতে হবে। তাদের জন্য অবাধ ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে হবে। সাধারণ শিক্ষার্থীদের কোনো দাবি মানা হচ্ছে না। আমাদের দাবি মেনে নেন, নয়তো আমরা রাজপথ ছাড়ব না।সরকারিভাবে প্রজ্ঞাপন দিয়ে শিক্ষার্থীদের জন্য সারাদেশের গণপরিবহনে অর্ধেক ভাড়া কার্যকর করা এবং ছাত্রী ও নারীদের জন্য নিরাপদ যাত্রা নিশ্চিত করতে দুটি দাবি জানান তারা।



