• রোববার , ২৬ জুলাই ২০২৬

সৌদি আরবসহ উপসাগরে আজ ঈদ


প্রকাশিত: ৩:১৯ এএম, ১৫ জুন ১৮ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ৮২ বার

সৌদি আরব থেকে আবু আলম :  সৌদি আরবসহ আরব উপসাগরীয় দেশগুলোতে আজ শুক্রবার পবিত্র ঈদুল ফিতর Eid-www.jatirkhantha.com.bd.00উদযাপিত হচ্ছে। সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) চাঁদ দেখা যাওয়ার পরিপ্রেক্ষিতে এ তথ্য নিশ্চিত করা হয়।বৃহস্পতিবার সন্ধ্যায় ইউএই’এর আল আইনের জেবেল হাফিতে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে বলে জানিয়েছে দ্য গালফ নিউজ।এছাড়াও ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও ভিয়েতনামে বৃহস্পতিবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে।  এসব দেশে শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি স্থানীয় গণমাধ্যম নিশ্চিত করে।ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের আল নুর মসজিদের এক বিবৃতিতে শুক্রবার পবিত্র ঈদুল ফিতর পালিত হবে বলে জানানো হয়েছে।অস্ট্রেলিয়ার সিডনিতে রুটিহিল মসজিদের পক্ষ থেকে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি জানানো হয়।