• রোববার , ২৬ জুলাই ২০২৬

সৌদির সাথে মিল রেখে ঈদ কেন?


প্রকাশিত: ৩:৪৩ পিএম, ১৫ জুন ১৮ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ২২৮ বার

 

 

বিশেষ প্রতিনিধি :   সৌদির সাথে মিল রেখে বাংলাদেশে কিছু এলাকায় ঈদ উদযাপন করা নিয়ে প্রশ্ন উঠেছে-কেন এ eid-jamalpur.www.jatirkhantha.com.bdধরনের ঈদ হচ্ছে ? বিভিন্ন মহল প্রশ্ন তুলেছেন, চাঁদ দেখে যদি রোজা শুরু করা হয় তবে বাংলাদেশের কোথাও কেউ বৃহস্পতিবার চাঁদ দেখলো না অথচ আজ শুক্রবার ঈদ করা শুরু করলেন কেন? চাঁদ না দেখে কি ঈদ করা যায়? মুষ্ঠিময় কেউ কেউ ঈদ উদযাপন করলে কি সার্বজনিন ঈদ হয়? এনিয়ে যেমন প্রশ্ন উঠেছে তেমনি এনিয়ে সম্মিলিত পদক্ষেপ নেয়ার সময়ও এসেছে।

যাহোক সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে বাংলাদেশের কয়েকটি জেলার বিভিন্ন স্থানে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। শুক্রবার সকালে শতাধিক গ্রামে লক্ষাধিক মানুষ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঈদের নামাজ আদায় করেন।
eid-jamalpur.www.jatirkhantha.com.bd-00.ctj
চাঁদপুর
চাঁদপুর জেলার ৪০টি গ্রামে শুক্রবার আগাম ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। গেল ৮৯ বছর ধরে ওই সব গ্রামের অধিকাংশ মুসলমানরা সৌদি আরবের সাথে সঙ্গতি রেখে ধর্মীয় অনুষ্ঠানগুলো পালন করে আসছে। চাঁদপুর জেলার হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব দক্ষিণ ও কচুয়া উপজেলার ৪০টি গ্রামে প্রায় ৮৯ বছর ধরে এভাবে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপিত হয়ে আসছে।

এছাড়াও চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশরপুর, অলিপুর, বেলচো, জাঁকনি, প্রতাপপুর, বলাখাল, মনিহার, গোবিন্দপুর ও দক্ষিণ বলাখাল। ফরিদগঞ্জ উপজেলার সেনাগাঁও, বাসারা উভারামপুর, উটতলী, মুন্সিরহাট, মূলপাড়া, বদরপুর, পাইকপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, কাইতাড়া, নুরপুর, শাচনমেঘ, শোলা, হাঁসা ও চরদুখিয়া। পাঁচআনী কচুয়া উপজেলার উজানি গ্রাম ও মতলব দক্ষিণ উপজেলার দশআনী , মোহনপুর গ্রামের বাসিন্দারা ঈদ উদযাপন করছেন।

পটুয়াখালী
পটুয়াখালীর ২২টি গ্রামের আংশিক এলাকায় শুক্রবার ঈদুল ফিতর উদযাপন করছেন কয়েক হাজার মুসলমান পরিবার। জেলার সদর উপজেলার বদরপুর দরবার শরীফের পীর মাওলানা মোহাম্মদ ওসমান গনির অনুসারীরা বদরপুর গ্রামে এবং চট্টগ্রামের সাতকানিয়ার পীর মাওলানা মোহাম্মদ মোকলেসুর রহমানের অনুসারীরা রাঙ্গাবলী উপজেলার ১০ টি, ও কলাপাড়া উপজেলার নিশানবাড়িয়া এলাকার মৃত পীর শফিজ উদ্দিন বিশ্বাসের অনুসারী ২ টি, বাউফল উপজেলার ৭ টি, মির্জাগঞ্জ উপজেলার ২টি গ্রামে সৌদি আরবের সাথে সঙ্গতি রেখে প্রায় ৫০ বছর যাবত রোজা, ঈদুল ফিতর, ঈদুল আযহা সহ ইসলাম ধর্মীয় যাবতীয় আচার অনুষ্ঠান পালন করে আসলেও এবার ব্যতিক্রম।

এবার তারা বলছেন, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে বৃহস্পতিবার শাওয়ালের চাঁদ দেখায় শুক্রবার ঈদ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছেন তারা।তাদের মতে বিশ্বের যে কোন দেশে চাঁদ দেখা গেলেই ঈদ উদযাপন করতে পারবেন তারা। আগাম এ ঈদ উৎসব পালন নিয়ে এলাকার মানুষের মধ্যে মত পার্থক্য থাকলেও কখনো কোন অপ্রীতিকর ঘটনা ঘটার নজির নেই। তবে মতপার্থক্য নিরসনে সরকারী পদক্ষেপ দাবী করেন অনেকে।ঈদুল ফিতর উপলক্ষে ঐসব এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে ।

eid-jamalpur.www.jatirkhantha.com.bd-00বরিশাল
বরিশালমহানগরীসহ বিভিন্ন উপজেলায় আজ প্রায় এক হাজার পরিবার ঈদ পালন করেছে। নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের হরিনাফুলিয়া চৌধুরী বাড়ী শাহ মমতাজিয়া জামে মসজিদে সকাল নয়টায় প্রধান জামাত অনুষ্ঠিত হয়।এতে ইমামতি করেন হাফেজ মাওলানা আবু জাফর।

জামালপুর
সৌদি আরবের সাথে মিল রেখে জামালপুরের সরিষাবাড়ি উপজেলার ১০ টি গ্রামে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।শুক্রবার সকালে পৌরসভার বলারদিয়া এলাকায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করে হাজী আজিমুদ্দিন। এছাড়া মহাদান,পঞ্চপীর,বালিপাড়া সহ আরো ১০ টি গ্রামে আজ ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

ভোলা
ভোলার ২ হাজার পরিবার ঈদুর ফিতর পালন করছে। শুক্রবার সকাল ১০ টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় ভোলার বোরহানউদ্দিন উপজেলার মুলাইপত্তন গ্রামের চৌকিদার বাড়ি দরজা জামে মসজিদে। পরে একই গ্রামে মজনু মিয়া বাড়ির ঈদ গাঁ ময়দানে ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। এছাড়াও পর্যায়ক্রমে ভোলার সাত উপজেলার বিভিন্ন এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।এদিকে, ঈদুল ফিতর উপলক্ষে ভোলার বোরহানউদ্দিন উপজেলার মুলাইপত্তনসহ বিভিন্ন গ্রামে মেলা বসেছে।

চট্টগ্রাম:
সৌদিআরব সহ মধ্য প্রাচ্যের সাথে মিল রেখে দক্ষিণ চট্টগ্রাম এবং উত্তর চট্টগ্রামে প্রায় ৪০টি গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। যুগ যুগ ধরে সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা সৌদি আরবের সাথে মিল রেখে একদিন আগে থেকে রোজা পালন ও ঈদুল ফিতর উদযাপন করে আসছেন।

এছাড়াও চট্টগ্রামের চন্দনাইশ, আনোয়ারা, বাঁশখালী, পটিয়া, বোয়ালখালী, সীতাকুন্ড সহ জেলার বিভিন্ন গ্রামে ঈদুল ফিতর উদযাপন করছেন এ দরবারের অনুসারীরা।একইসাথে কক্সবাজারের মহেশখালী, টেকনাফ, হ্নীলাতেও এ দরবারের অনুসারীরা ঈদ উদযাপন করছেন।এছাড়াও শরীয়তপুর ও পিরোজপুরের কয়েকটি স্থানে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে ঈদ উদযাপনের খবর পাওয়া গেছে।