• রোববার , ২৬ জুলাই ২০২৬

‘সারা দুনিয়া শেখহাসিনার প্রশংসা করছে’


প্রকাশিত: ২:২৫ পিএম, ১৯ জুলাই ১৮ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ১০৪ বার

স্টাফ রিপোর্টার :  প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাপ্য তাকে দিতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও o-k-www.jatirkhantha.com.bdসেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সংবর্ধনা অনুষ্ঠান সফল করার উদ্দেশ্যে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।সভায় এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘তার (শেখ হাসিনা) প্রাপ্য তাকে দিতে হবে।

সারা দুনিয়া প্রশংসা করছে আর আমরা কেন তাকে যথাযথ সম্মান দিতে কার্পণ্য করব।’আত্মস্বীকৃত দুর্নীতিবাজ দল বিএনপির নেতাদের মুখে বাংলাদেশ ব্যাংকের সোনা কেলেঙ্কারির কথা মানায় না বলেও মন্তব্য করেছেন সেতুমন্ত্রী। তিনি বলেন, ‘বিএনপি বলছে গণতন্ত্র নাই? বিএনপি নিজেরাই অশোভন ভাষায় বক্তব্য দেয়। তাদের মুখে গণতন্ত্রের কথাটি শোভা পায় না।

সোনা কেলেঙ্কারি করার সুযোগ নেই। যদি সোনা নিয়ে কোনো অপকর্ম করে থাকে তাহলে তদন্ত করে কঠিন বিচার করা হবে।’ আলোচনা সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, মাহাবু্ব-উল-আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ প্রমুখ উপস্থিত ছিলেন।