• রোববার , ২৬ জুলাই ২০২৬

‘সারভাইবাল’ রোহিঙ্গা সিনেমা চান প্রিয়াঙ্কা


প্রকাশিত: ৫:২৮ পিএম, ২৬ মে ১৮ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ২৩৩ বার

Rohinga-prinka-www.jatirkhantha.com.bd.11বিনোদন রিপোর্টার :  ‘সারভাইবাল’ রোহিঙ্গা সিনেমা চান বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া । ১২ বছর ধরে ইউনিসেফ’র শুভেচ্ছাদদূত হিসেবে কাজ করছেন এই বলিউড অভিনেত্রী। সেই সূত্রে সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন তিনি। চার দিনের এই সফরে রোহিঙ্গাদের নিদারুণ কষ্ট স্বচক্ষে দেখেছেন। তাঁদের মানবেতর যাপিত জীবন তাঁকেও ছুঁয়েছে।

pppবৃহস্পতিবার রাতে বাংলাদেশ ছেড়েছেন। কিন্তু এখনো রোহিঙ্গাদের অমানুষিক কষ্ট দুঃস্বপ্ন হয়ে তাড়িয়ে বেড়াচ্ছে প্রিয়াঙ্কাকে। বাংলাদেশে সংবাদ সন্মেলনে বারবার রোহিঙ্গাদের সাহায্যে বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জানান। কিছুতেই যেন রোহিঙ্গা ক্যাম্প পর্যবেক্ষণের রেশ কাটছে না তাঁর। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে রয়েছেন। সেখান থেকেও একের পর এক বার্তায় টুইটার, ইনস্টাগ্রাম ভাসিয়ে দিচ্ছেন।

Rohinga-prinka-www.jatirkhantha.com.bdরোহিঙ্গাদের জীবন চলচ্চিত্রে উঠে আসা উচিত বলে মনে করেন প্রিয়াঙ্কা। চলচ্চিত্রের মানুষ হিসেবে তিনি রোহিঙ্গাদের নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে চান। বাংলাদেশে গণমাধ্যমের মুখোমুখি হয়ে একথা আগেই জানিয়েছিলেন। গতকালও এক টুইট বার্তায় রোহিঙ্গাদের নিয়ে চলচ্চিত্র বানানোর কথা বলেন প্রিয়াঙ্কা। চলচ্চিত্রের নামও ঠিক করে ফেলেছেন তিনি।

prinka-www.jatirkhantha.com.bd.2তাঁর ভাষায়, আমি চাইবো রোহিঙ্গাদের নিদারুণ কষ্ট নিয়ে চলচ্চিত্র হোক। আমি নিজেই তা করতে চাই। তাঁদের কষ্ট যেন কিছুটা হলেও গোটা বিশ্বের মানুষকে ছুঁতে পারে। যদি কখনো দুঃস্থ রোহিঙ্গা শিশুদের নিয়ে সিনেমা বানাতে পারি, তাহলে তার নাম দেব ‘সারভাইবাল।’

prinka-www.jatirkhantha.com.bd.1নিজের অবস্থানে নিজেকে যথেষ্ট ভাগ্যবান মনে করেন প্রিয়াঙ্কা। এক ইনস্টাগ্রাম পোস্টে তিনি বলেন, ‘রোহিঙ্গা জনগোষ্ঠীর কষ্ট দেখে আমার মাথায় একটি বিষয় ঘুরপাক খাচ্ছে। আমি কতটা সুযোগ-সুবিধার মধ্যে আছি, কতটা ভাগ্যবান আমি। কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সব মানুষদের, যাঁরা আমাকে এতদূর আসতে সাহায্য করেছে।’