শুভ পরিণয়ে ইভা আরমান

বিশেষ প্রতিনিধি/বিনোদন রিপোর্টার : অবশেষে বিশিষ্ঠ সংগীতশিল্পী ইভা রহমান আবারও বিয়ে করলেন। এখন থেকে তিনি ইভা আরমান হয়ে গেছেন। ঢাকার এক বিশিষ্ঠ ব্যবসায়ীর সঙ্গে তাঁর বিয়ে সম্পন্ন হয়েছে। বিয়েতে ইভা রহমানের ঘনিষ্ঠ স্বজনরা উপস্থিত ছিলেন। ইভা’র বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন কণ্ঠশিল্পী রবি চৌধুরী। তিনি একধাপ এগিয়ে তার ফেসবুকে ছবিও প্রকাশ করেছেন। ইভার বিয়ের সুখবরটি দিয়ে রবি চৌধুরী শুভ কামনাও জানিয়েছেন।
রবিবার (১৯ সেপ্টেম্বর) ইভার গুলশানের বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। ইভার স্বামী নাম সোহেল আরমান। তিনি ঢাকার ছেলে, পেশায় ব্যবসায়ী।গত (১৯ সেপ্টেম্বর) ইভার গুলশানের বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। ইভার স্বামী নাম সোহেল আরমান। তিনি ঢাকার ছেলে,পেশায় ব্যবসায়ী। এর আগে কণ্ঠশিল্পী ইভা রহমান বিয়ে করেছিলেন দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেলে এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানকে।



