• রোববার , ২৬ জুলাই ২০২৬

‘শিক্ষামন্ত্রীকে আলটিমেটাম- ৪বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স নিয়ে তালবাহানা চলবেনা’


প্রকাশিত: ৩:১৯ পিএম, ১৮ জুলাই ২১ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৬৬৬ বার

বিশেষ প্রতিনিধি : প্রধানমন্ত্রী অনুমোদিত ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স বহাল রাখা নিয়ে ষড়যন্ত্রের বিরুদ্ধে কারিগরি শিক্ষা অধিদপ্তর ও শিক্ষা বোর্ড এর সামনে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষামন্ত্রীকে আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ। আজ রবিবার বেলা সাড়ে ১১টায় এই কর্মসূচি পালন করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ছাত্র-ছাত্রী এবং শিক্ষকরা। কর্মসূচির পর্যায়ে কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে এর মাধ্যমে শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি কে আলটিমেটাম পত্র প্রদান করা হয়।

সংগ্রাম পরিষদ জানায়, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অনুমোদিত চলমান ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাকে কোর্সকে হ্রাস করে ৩ বছরে রূপান্তর করার শিক্ষা মন্ত্রনালয়ের আত্মঘাতী উদ্যোগের প্রতিবাদে এবং নির্মান কাজে জনগণকে জিম্মি করার অসৎ উদ্দেশ্যে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি ) 2020 এর আপত্তিকর সংগা ও ধারা উপধারা সমূহের সংশোধনসহ পেশাগত সমস্যা সমাধানের দাবীতে বাংলাদেশ ছাত্র,শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের ব্যানারে একপত্র মহাপরিচালক কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং চেয়ারম্যান কারিগরি শিক্ষা বোর্ড এর মাধ্যমে শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি মহোদয়ের নিকট প্রেরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগ্রাম পরিষদ এর সদস্য সচিব জনাব মির্জা মো: এ টি এম গোলাম মোস্তফা, যুগ্ম সদস্য সচিব ও আইডিইবির আন্তজার্তিক বিষয়ক সম্পাদক মোঃ কামরুজ্জামান নয়ন, সংগ্রাম পরিষদের শিক্ষক সমিতির সভাপতি আমানুল্লাহ ইউসুফজাই,বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদের আহবায়ক মেহেদি হাসান এবং সদস্য সচিব সাইফুল ইসলাম মোল্লা । এছাড়া বিভিন্ন সার্ভিস এসোসিয়েশন এর সভাপতি সাধারণ সম্পাদক সহ শতাধিক সদস্য প্রকৌশলী উপস্থিত ছিলেন।