• বৃহস্পতিবার , ২৩ জুলাই ২০২৬

শাহজালাল বিমানবন্দরে ২৩ কেজি সোনা উদ্ধার


প্রকাশিত: ১২:০৯ পিএম, ২৫ আগস্ট ১৬ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ২১৭ বার

বিশেষ প্রতিনিধি  :  ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৩ কেজি সোনা উদ্ধার করেছেন কাস্টমস কর্মকর্তারা। 2বুধবার রাতে সিঙ্গাপুর থেকে আসা এক যাত্রীর দেহ তল্লাশি করে ওই সোনা উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত সোনার বাজার মূল্য প্রায় ১২ কোটি টাকা।

ঢাকা কাস্টমস হাউসের কমিশনার লুৎফর রহমান জানান, আতাউর রহমান নামের ওই যাত্রী অসুস্থতার ভান করে বিমানবন্দরে হুইল চেয়ার ব্যবহার করছিলেন। সিঙ্গাপুর থেকে এসকিউ ৪৪৬ ফ্লাইটে বুধবার রাত সাড়ে ১০টার দিকে শাহজালালে আসেন আতাউর।

এসময় তার কোমরের বেল্ট ও শরীরের বিভিন্ন জায়গা তল্লাশি করে ২৩ কেজি সোনা উদ্ধার করা হয়, যার মধ্যে সোনার বার ও বিভিন্ন ধরনের অলঙ্কার রয়েছে।