• রোববার , ২৬ জুলাই ২০২৬

লুটপাটে দুদকের জালে সাংসদ মিজান


প্রকাশিত: ১:৩৯ পিএম, ১৬ এপ্রিল ১৮ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৯৪ বার

 

 

স্টাফ রিপোর্টার  :  খুলনা-২ আসনের ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য মিজানুর রহমানকে অবৈধ সম্পদ অর্জনের Mizan_Dudok-www.jatirkhantha.com.bdঅভিযোগে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন-দুদক। আজ সোমবার সকাল সাড়ে ১০টা থেকে ঢাকার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের উপ-পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ খুলনা-২ আসনের এই সাংসদকে জিজ্ঞাসাবাদ শুরু করেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছেন। তার বিরুদ্ধে খুলনা সিটি করপোরেশন ও অন্যান্য সরকারি অফিসের ঠিকাদারি কাজ পরিবারের সদস্যদের দেওয়া, নামমাত্র কাজ করে বাকি টাকা আত্মসাৎ করা এবং মাদকের কারবারে শত কোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়াসহ আরো বিভিন্ন অভিযোগ রয়েছে।