‘রাসেল এই দেশকে ভালবাসে বিদেশে পালানোর ছেলে না’

বিশেষ প্রতিনিধি : ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের বিদেশ যাত্রায় দুর্নীতি দমন কমিশন নিষেধাজ্ঞা দেওয়ায় প্ল্যাটফর্মটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল প্রতিক্রিয়া ব্যক্ত করে ফেসবুকে পোস্ট দিয়েছেন।শুক্রবার (৯ জুলাই) রাতে ফেসবুকে নিজের ওয়ালে দেওয়া পোস্টে মোহাম্মদ রাসেল বলেছেন, আমি আমার বিদেশ যাওয়ার নিষেধাজ্ঞার বিষয়টি পজিটিভলি দেখছি। বাংলাদেশের সব বড় কোম্পানির সঙ্গে আমার সম্পর্ক। হয়তো আমাকে ভালোবাসার জন্যে উনাদের ভয়ের এই বিষয়টা আমাকে বলতেন না। তারপরও বলব আমি আমার বিদেশ যাওয়া নিষেধাজ্ঞার বিষয়টি পজিটিভলি দেখছি।
ফেসবুক পোস্টে ইভ্যালি চেয়ারম্যান বলেন, আমরা বিজনেস করেছি সবার সাথেই। এখন ওনারা আরো বেশি কনফিডেনস পাবে। এখন আমরা অনেকটাই প্রফিট এ বিজনেস শুরু করেছি। নতুন নীতিমালা অনুযায়ী গ্রাহকদের টাকা আমাদের হাতে আসার সুযোগ নাই। এছাড়া তদন্ত করলেই সবাই দেখবেন পুরাতন অর্ডার কি পরিমান ডেইলি যাচ্ছে।তিনি বলেন, বিজনেস ডেভেলপমেন্ট এ লস হয়েছে, সেটা বিজনেস করেই প্রফিট করে ফেলব এর চেয়ে কম সময়ে। কারণ আমাদের ক্রয় মূল্য বাজার মূল্য থেকে অনেক কম। সরকারের সামগ্রিক কার্যক্রম জনগণের স্বার্থ রক্ষার জন্য। আমি শুধু একটাই রিকোয়েস্ট করব যে আমাদের তদন্ত বিষয়ে অতি উৎসাহ নিয়ে কেউ কোন প্রতিষ্ঠানের বিরুদ্ধে বলবেন না । আপনাদের রেগুলার কেনাকাটা ইভ্যালি তে করুন। এতেই ইভ্যালির লস এর যৌক্তিকতা আসবে।
** কখনো কোন দেশের মালটিপল ভিসা ছিল না, এখন কোন ভিসা ও নাই এবং কখনো কোন সিটিজেনশীপ এর জন্য এপ্লাই করি নাই। ঘুরতে গিয়েছিলাম কয়েকবার। দেশ আমাদের। আমরা সবাই দেশের জন্যই কাজ করতে চাই। দোয়া রাখবেন।
এদিকে রাসেলের ফেসবুক পোস্টের পর শনিবার রাতে ইভ্যালি সম্পর্কে একাধিক ব্যক্তি জাতিরকন্ঠে ফোন করে জানিয়েছেন, রাসেল এর পাশে দেশবাসি আসে। ও পালানোর ছেলে না, ও দেশকে ভালবাসে।



