রাষ্ট্রনায়ক হাসিনার অবদানে ৯৮৮ফ্ল্যাট
বিশেষ প্রতিনিধি : সরকারি কর্মচারীদের জন্য ৪০ শতাংশ আবাসন সুবিধা নিশ্চিতের অংশ হিসেবে মতিঝিল ও আজিমপুর সরকারি কলোনিতে প্রথম দফায় ৯৮৮টি (মতিঝিলে ৪টি ২০ তলা ভবনে ৫৩২ এবং আজিমপুরে ৬টি ২০ তলা ভবনে ৪৫৬) ফ্ল্যাট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শনিবার সকালে সাড়ে ৯টায় মতিঝিলে এবং পরে সাড়ে ১০টায় আজিমপুরে এই ফ্ল্যাটগুলো উদ্বোধন করা হয়।গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধিনন্থ গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে এ প্রকল্পে ২০২০ সাল নাগাদ আরও ১৭টি ২০ তলা ভবন নির্মাণ করা হবে। মতিঝিলে ব্যয় ২২১ কোটি ৮৪ লাখ এবং আজিমপুরে ২৭৫ কোটি টাকা।
সকল মানুষের জন্য গৃহনির্মাণ-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিকল্পনা ছিল সকল মানুষের জন্য গৃহনির্মাণ নিশ্চিত করা। তিনি বাস্তবায়ন করতে পারেনি। আমরা তার স্বপ্ন বাস্তবায়ন করছি। নিঃস্ব, ভূমিহীন এবং যাদের ভূমি আছে তাদের বাড়ি করে দেওয়া হবে।
আজ শনিবার সকালে আজিমপুর সরকারি কলোনীতে নবনির্মিত বহুবল ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধন করা এসব ভবনে ৫৩২টি ফ্লাট রয়েছে হয়েছে। এসব ভবনে ৫৩২ জন কর্মচারী তাদের পরিবার নিয়ে বসবাসের সুযোগ পাবেন।
প্রধানমন্ত্রী বলেন, সরকারের কাজ হচ্ছে জনসেবা করা। আমরা আপনাদের সেবা করে যাচ্ছি। জাতির পিতার বলেছিলেন, এদেশে একটা মানুষও গৃহহীন থাকবে না। আমরা তার স্বপ্ন বাস্তবায়ন করছি।তিনি বলেন, দেশে বর্তমানে শতকরা ৯৩ ভাগ মানুষ বিদ্যুৎ সুবিধা পাচ্ছে। দেশের প্রতিটি ঘরে বিদ্যুতের আলো পৌঁছাবে। দেশের প্রতিটি ঘরে বিদ্যুতের আলো পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।
প্রধানমন্ত্রী বলেন, ২০০১ সালে বিএনপি জামায়াত ক্ষমতায় এসে সেটি বন্ধ করে দেয়। ২০০৮ সালে ফের ক্ষমতায় এসে আমরা বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর কাজ শুরু করি। বর্তমানে দেশে ১৮৭০০ মেঘাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।এ সময় গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ডেপুটি স্পিকার ফজলে রাব্বি, গণপূর্ত মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ দবিরুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
পাকের ঘরের জানালা দিয়ে
যেন ময়লা না ছোঁড়া হয়-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঘর-বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা শুধু গিন্নিদের দায়িত্ব নয়, পুরুষদেরও এ ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। আমরা ময়লা ব্যবস্থাপনা করছি। পাকের ঘরের জানালা দিয়ে যেন ময়লা না ছোঁড়া হয়।রবিবার রাজধানীর আজিমপুরে সরকারি কর্মকর্তাদের জন্য নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।তিনি আরও বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ নিজেরাই করতে হবে। নিজের কাজ নিজে করার মধ্যে লজ্জার কিছু নেই।



