• রোববার , ২৬ জুলাই ২০২৬

রামপালে’র লড়াইয়ে প্রার্থী মেয়রের স্ত্রী ও নায়ক শাকিল


প্রকাশিত: ২:৪১ পিএম, ২২ মে ১৮ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৮৭ বার

খুলনা প্রতিনিধি :  এবার রামপালে’র লড়াইয়ে নামলেন মেয়রের স্ত্রী এবং নায়ক শাকিল। জানা গেছে, বাগেরহাট-৩ (রামপাল-habibun_nahar_and_shakil_khan-www.jatirkhantha.com.bdমংলা) আসনের উপ-নির্বাচনে খুলনার নব নির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেকের ছেড়ে দেয়া আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র কিনেছেন তার স্ত্রী হাবিবুন নাহার। মঙ্গলবার (২২ মে) দুপুরে বাগেরহাট জেলা নির্বাচন অফিস থেকে সহকারী জেলা নির্বাচন কর্মকর্তা শৈলেন্দ্র নাথ মন্ডলের কাছ থেকে মনোয়নয় পত্র ক্রয় করেন তারা।

আওয়ামী লীগের প্রার্থী হাবিবুন নাহারের পক্ষে মনোনয়ন পত্র ক্রয় করেন, তার ভাতিজা বাগেরহাট পৌরসভার প্যানেল মেয়র ও প্রেসক্লাবের সাধারন সম্পাদক তালুকদার আব্দুল বাকী। এসময়ে হাবিবুন নাহারের দেবর তালুকদার আব্দুল জলিলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এই আসনের উপনির্বাচনে অংশ নিতে চিত্রনায়ক শাকিল খানও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র ক্রয় করেন।

এর আগে সোমবার (২১ মে) সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্বে সর্বসম্মতক্রমে বাগেরহাট-৩ (রামপাল-মংলা) আসনের উপ-নির্বাচনে খুলনার নব নির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেকের স্ত্রী হাবিবুন নাহারকে দলীয় প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়।

এই আসনে তালুকদার আব্দুল খালেক সংসদ সদস্য ছিলেন। খুলনা সিটি করপোরেশনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য তিনি স্পিকারের কাছে তার সংসদ সদস্য পদ থেকে অব্যহতি নিয়েছিলেন। এরপর স্পিকার নির্বাচন কমিশনকে চিঠি দিলে ১০ এপ্রিল আসনটি শূণ্য ঘোষণা করা হয়। সেই শূণ্য আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হয় তালুকদার আব্দুল খালেকের স্ত্রীকে।

উল্লেখ্য, রামপাল-মোংলা এই দুই উপজেলা নিয়ে বাগেরহাট-৩ আসনে ইসি’র রোডম্যাপ অনুযায়ী ২৪ মে মনোনয়নপত্র জমাদানের শেষ সময়, ২৭ মে বাছাই ও ৩ জুন মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয়েছে। আর ভোট গ্রহণ হবে ২৬ জুন। দুই উপজেলায় ১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে মোট দুই লাখ ২৬ হাজার ২৪৯ ভোটার রয়েছে। এই আসনে কেন্দ্রে রয়েছে ৯০টি।