• রোববার , ২৬ জুলাই ২০২৬

রাজধানীতে জল থৈ থৈ করে…


প্রকাশিত: ১:৫২ পিএম, ২৯ এপ্রিল ১৮ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১৪৮ বার

স্টাফ রিপোর্টার :  এবার বর্ষা মৌসুম শুরু’র আগেই রাজধানীর বিভিন্নস্থানে আষাঢ় মাসের অবস্থা শুরু হয়েছে।রাজধানীর Rain-www.jatirkhantha.com.bdবিভিন্ন স্থানে দেখা দিয়েছে গভীর জলাবদ্ধতা। এতে রাস্তাঘাটে পানি জমে থাকায় তৈরি হচ্ছে জলযট এবং সেথেকে হচ্ছে যানজট। ফলে গাড়িগুলো চলছে ধীর গতিতে। যার কারণে বৃষ্টি ও জলবদ্ধতায় নাকাল হয়ে পড়েছে রাজধানীবাসী। বিশেষ করে রাজধানীর মিরপুরের অবস্থা শোচনীয়।

Rain-www.jatirkhantha.com.bd.1আজ রবিবার সকালে রাজধানীর মতিঝিল, ফকিরাপুল, দৈনিক বাংলা, শান্তিনগর, মালিবাগ, ধানমণ্ডিসহ বিভিন্ন এলাকা ঘুরে এরকম জলবদ্ধতার চিত্র দেখা গেছে। সকাল ৮ টা থেকে নয়টা পর্যন্ত ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।ওইসব এলাকার অসংখ্য মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন।

তবে সব থেকে বেশি সমস্যায় পড়েছেন রাজধানীর কর্মব্যস্ত মানুষ। অনেকেই এই জলাবদ্ধতার কারণে তাদের গন্তব্যে যেতে বেশ বেগ পাচ্ছেন।আসলে পানি বের হওয়ার কোনো পথ নেই অনেক সড়কে। পানি নিঃষ্কাশনের জন্যও কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি কাউকেই।ফলে জল থৈ থৈ করে রাজধানীর অবস্থা ছিল বিকেল অবধি…।