• রোববার , ২৬ জুলাই ২০২৬

রশিদ সাকিবের জাদুতে হারলো শাহরুখরা


প্রকাশিত: ৪:৪৮ এএম, ২৬ মে ১৮ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৪৯৪ বার

স্পোর্টস রিপোর্টার :  অবশেষে পারলো না শাহরুখরা;রশিদ সাকিবের জাদুতে হারলো শাহরুখরা। আজকের টান টান Shakib-and-Rashid www.jatirkhantha.com.bdআইপিএল এর উত্তেজনাকর খেলায় ফাইনালে পৌঁছে গেল সাকিবের দল হায়দরাবাদ। টান টান উত্তেজনার ম্যাচে ১৩ রানের জয় অর্জন করলো সানরাইজার্স হায়দারাবাদ। ফাইনালে যাওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে ১৭৫ রানের লক্ষ্য ছূঁড়ে দিয়েছিল সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দারাবাদ। জবাবে ৯ উইকেটে ১৬১ রানে গুটিয়ে যায় কলকাতা নাইট রাইডার্স।

Shakib-and-Rashid www.jatirkhantha.com.bd.1শুক্রবার রাতে টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় কলকাতা। মাঠে নেমে ঋদ্ধিমান সাহা ও শিখর ধাওয়ান ওপেনিংয়ে ৫৬ রান করে সূচনাটা মোটামুটি ভালোই করেছিলেন। অষ্টম ওভারের প্রথম বলে ঋদ্ধিমান সাহা আউট হন। এরপর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে হায়দারাবাদ।মিডল অর্ডারে সাকিব আল হাসানের ২৮ ও শেষ দিকে রাশিদ খানের মাত্র ১০ বল থেকে ৩৪ রানের দুর্দান্ত এক ইনিংসের সুবাদে শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৭৪ রান করে হায়দারাবাদ।

Shakib-and-Rashid www.jatirkhantha.com.bd.22বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান ২৪ বল থেকে চারটি চার হাঁকিয়ে মোট ২৮ রান করেন।ব্যাট হাতে সাকিব পরপর সুনিল নারাইনকে দু্ই চার মেরে ঝড়ের আভাস দেন। কিন্তু শেষ পর্যন্ত দলের প্রয়োজনে ২৪ বলে  ২৮ রান করে ফিরে যান। এরপর বল হাতে ৩ ওভারে মাত্র ১৬ রান দিয়ে নিয়েছন ১ উইকেট। তবে সাকিবের নেওয়া দিনেশ কার্তিকের উইকেটটি হায়দরাবাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। কলকাতা অধিনায়ককে আউট করে হাত মুষ্টিবদ্ধ করে উল্লাস করেন সাকিব। যেন নিদাহাস ট্রফির ফাইনাল হারা, কলকাতা দলে না থাকা সব রাগ কার্তিককে আউট করে ঝাড়লেন বামহাতি অলরাউন্ডার।

Shakib-and-Rashid www.jatirkhantha.com.bd.99তবে এ ম্যাচে সাকিবকে ছাড়িয়ে নায়ক রশিদ খান। ব্যাট হাতে তিনি যেন আফগানদের সাহসী ক্রিকেটের প্রতীক হয়ে দাঁড়ালেন কলকাতার বিপক্ষে। মাত্র ১০ বল খেলে করেছেন ৩৪ রান। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন তিনি। তার উপরে কেবল সাহা ৩৫ রান করেন। এছাড়া অন্য ওপেনার শেখর ধাওয়ান করেন ৩৪ রান। কিন্তু রশিদের ওই ঝড়ো ৩৪ রানেই ১৭৫ রানের পুঁজি পায় হায়দরাবাদ।

এরপর বল হাতে ৪ ওভারে দিয়েছেন মাত্র ১৯ রান। নিয়েছেন ৩ উইকেট। এছাড়া ২৪ বলের মধ্যে ১২ টি ডট বল দিয়েছেন এই আফগান বিস্ময়। তার ম্যাচ সেরা ব্যাটিং-বোলিংয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে ১৩ রানে জিতেছে হায়দরাবাদ।শেষের টর্নেডো ইনিংস দলকে পৌনে দুইশ রানে নিয়ে যান রশিদ। মাত্র ১০ বলে চারটি ছক্কা আর দুটি চারে দুর্দান্ত এই ইনিংস খেলে অপরাজিত থাকেন ৩৪ রানে। আজকের ম্যান অব দ্য ম্যাচ রশিদ খান।