• রোববার , ২৬ জুলাই ২০২৬

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের স্বাক্ষী শহীদ সাংবাদিক সেলিনা পারভীনের ছেলে খুন


প্রকাশিত: ৩:১১ এএম, ১৫ জুন ১৮ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ১০৯ বার

 

স্টাফ রিপোর্টার :  শহীদ সাংবাদিক সেলিনা পারভীনের ছেলে সুমন জাহিদকে খুন করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। sumon-www.jatirkhantha.com.bdঅজ্ঞাত সন্ত্রাসীরা এই হত্যাকান্ডে জড়িত; বিশেষ করে স্বাধীনতাবিরোধী চক্র এই হত্যাকান্ডে জড়িত থাকতে পারে বলে মত প্রকাশ করেছে জিআরপি পুলিশ। তারা বলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক চৌধুরী মাঈনুদ্দিন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে সাক্ষী ছিলেন তিনি।আর এটাই সন্দেহের মূল কারণ।

জিআরপি পুলিশ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর খিলগাঁও বাগিচা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন ছিল। সুরতহালের জন্য তার লাশ জিআরপি (রেলওয়ে পুলিশ) থানা, কমলাপুরে রাখা হয়েছে।

শাজাহানপুর থানার পরিদর্শক (ওসি তদন্ত) আব্দুল মাবুদ বলেন, সুমন জাহিদ নামে একজনের লাশ উদ্ধার হওয়ার খবর জেনেছি। এ সময় তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন অবস্থায় ছিল। রেলওয়ে এলাকা থেকে লাশ উদ্ধার হওয়ায় বিষয়টি রেল পুলিশ দেখছেন। তিনি মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছিলেন।

সুমন জাহিদের আত্মীয় জানান, সুমনের গ্রামের বাড়ি ফেনীতে, বেশিরভাগ সময় ফেনীতে কাটাতেন। তিনি ফারমার্স ব্যাংকে চাকরি করতেন, কিন্তু ওই ব্যাংক আর্থিক অনটনে পড়ায় সুমনকেও অভাব অনটনের মধ্যে পড়তে হয়। সুমনের বাড়িতেও জায়গা জমি নিয়ে নানান টান পোড়ন পোহাতে হচ্ছিল। সব কিছু মিলিয়ে তিনি কিছুটা হলেও মানসিকভাবে দুর্বল ছিলেন।

জিআরপি, কমলাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক জাতিরকন্ঠকে বলেন, সুমন জাহিদ পথচারী ছিলেন। দুপুর ১টার দিকে তার লাশ পাওয়া যায়। তাকে চলন্ত ট্রেনে ফেলে হত্যা করা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কমলাপুর থানায় অপমৃত্যুর একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।