মানুষ মানুষের জন্যে…

এয়ারপোর্ট রিপোর্টার : মানুষ মানুষের জন্যে…জীবন জীবনের জন্যে একটু সহানূভূতি কি পেতে পারেনা..! ভূপেন হাজারিকার কালজয়ী এই গানের মতই
যুক্তরাষ্ট্র প্রবাসী একদল চিকিৎসক বাংলাদেশের করোনা রোগীদের জন্যে পাঠিয়েছেন ২৫০টি মোবাইল ভেন্টিলেটর। মোবাইল ভেন্টিলেটরগুলো উপহার হিসেবে পাঠান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ জাতিরকন্ঠ কে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে যুক্তরাষ্ট্র প্রবাসী ডা. জিয়া আহমেদ সাজেদ, ডা. মাসুদুল হাসান, ডা. চৌধুরী হাসান, ডা. হাফিজ হাসান, ডা. মাহমুদুজ্জামান বাপ্পি ও কানাডা প্রবাসী ডা. আরিফুর রহমান এসব সামগ্রী পাঠিয়েছেন।
করোনাভাইরাসে (কোভিড ১৯) আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে ২৫০টি মোবাইল ভেন্টিলেটর মেশিন ঢাকায় এসে পৌঁছেছে। শনিবার (২৪ জুলাই) রাতে এগুলো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। আজ দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ জাতিরকন্ঠ কে জানান, রাতে এসব মোবাইল ভেন্টিলেটর মেশিন ঢাকায় এসে পৌঁছাবে। রাত সাড়ে ৮টার দিকে মোবাইল ভেন্টিলেটর মেশিন বহনকারী বিমানটি পৌঁছানোর পর ডা. এবিএম আব্দুল্লাহ উপস্থিত থেকে এগুলো গ্রহণ করেন।