• রোববার , ২৬ জুলাই ২০২৬

মাদককে সামাজিকভাবে সমাধান করতে হবে’


প্রকাশিত: ৯:৪৪ পিএম, ১০ মে ১৮ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ১১২ বার

 

বরিশাল প্রতিনিধি : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী-বিপিএম (বার) বলেছেন, জনগণের Igp-barishal-www.jatirkhantha.com.bdসম্পৃক্ততা ছাড়া জঙ্গি, মাদক ও সস্ত্রাস দমন করা যাবে না। আমরা চাই পুলিশকে গণমুখী করতে। পুলিশ হবে গণমানুষের। পুলিশ হবে শিশু, নারী, অসহায় ও গরীবের বান্ধব। থানা হবে সেবার কেন্দ্রবিন্দু। থানা সম্পর্কে অভিযোগ থাকলে আমাদের জানাবেন। বৃহস্পতিবার (১০ মে) সন্ধ্যায় জেলা পুলিশ লাইন্স মাঠে সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় আইজিপি আরো বলেন, মাদক হচ্ছে সামাজিক একটি সমস্যা। এটি পুলিশের একক সমস্যা নয়, সামাজিক সমস্যা সামাজিকভাবে সমাধান করতে হবে। আমাদের দেশে কোন মাদক উৎপাদন হয় না। উৎপাদনের পরে  থেকে আমাদের দেশে আসা, বিপণন-বিতরণ ও সেবন পর্যন্ত বিভিন্ন পর্যায়ে যারা সম্পৃক্ত রয়েছেন তাদের সবার খোঁজ আমাদের রাখতে হবে।

তিনি বলেন, ডিমান্ড থাকলে সাপ্লাই থাকবে, তাই আমাদের ডিমান্ড জিরোতে নামিয়ে আনতে হবে। তাই আমরা পুনর্বাসন প্রক্রিয়া হাতে নিয়েছি। যারা মাদকাসক্ত হয়েছেন তাদের পুনর্বাসন করে সমাজের মূল ধারায় ফিরিয়ে আনতে চাই। যাতে মাদকের ডিমান্ড না থাকে। পাশাপাশি মাদকদ্রব্য আসার পথ বন্ধের প্রচেষ্টাও চলছে।

তিনি বলেন, আমাদের পিছু টানছে মাদক। যেখানে আমাদের যুবসমাজ শক্তিতে রূপান্তর হবে সেখানে তারা মাদকের সাথে জড়িয়ে যাচ্ছে। শক্তি না হয়ে লাইবেলিটি হয়ে যাচ্ছে। শিশুর জন্য পরিবার প্রথম শিক্ষার স্থল, সেখান থেকে আমাদের সন্তানদের খেয়াল রাখতে হবে। এরপর খেয়াল রাখতে হবে শিক্ষকদের। আইজিপি বলেন, জঙ্গিবাদকে আমরা কঠোর হস্তে দমন করেছি। বিশ্ব আমাদের আজ ভূয়সী প্রশংসা করছে। এ কাজে যেমন জনগণ আমাদের সহায়তা করেছে তেমনি মিডিয়াকর্মীরাও আমাদের সাপোর্ট করেছেন।

বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল-২ আসনের সাংসদ এ্যাড. তালুকদার মোঃ ইউনুস, বরিশালের বিভাগীয় কমিশনার মোঃ শহিদুজ্জামান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ভারপ্রাপ্ত) মাহফুজুর রহমান, র‌্যাব-৮ এর অধিনায়ক আতিকা ইসলামসহ রেঞ্জ ও মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, কমিউনিটি পুলিশের সদস্যবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।