• রোববার , ২৬ জুলাই ২০২৬

মাকে মারধরে ছেলে-বউরা লালঘরে


প্রকাশিত: ৬:৫১ পিএম, ২৮ মার্চ ১৮ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৮৯ বার

mmmচট্টগ্রাম প্রতিনিধি :  এবার মাকে মারধরে ছেলে-বউরা লালঘরে ঢুকেছে। সত্তর বছরের বৃদ্ধ মাকে মারধরের ঘটনায় তিন ছেলে ও তাদের স্ত্রীদের সাজা দিয়ে কারাগারে পাঠিয়েছে চট্টগ্রামের একটি আদালত।বুধবার চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম একেএম নাসিরুদ্দিন তিন ছেলে তাদের স্ত্রীদেরকে ছয় মাসের কারাদণ্ড এবং ৫০০ টাকা করে জরিমানার আদেশ দেন।

জরিমানা পরিশোধ না করলে তাদেরকে আরো ১০ দিন সাজা খাটতে হবে বলে বাদী পক্ষের আইনজীবী হাবিবুর রহমান আজাদ জানান।সাজাপ্রাপ্তরা হলেন ওই বৃদ্ধার তিন ছেলে নুর উদ্দিন, নুর হোসেন ও নুর ইসলাম এবং পুত্রবধূ পারভীন আক্তার, শামীম আক্তার ও ডেইজি আক্তার।রায় ঘোষণার পর ছয়জনকে কারাগারে পাঠানো হয়েছে।আইনজীবী হাবিবুর রহমান বলেন, ২০১৪ সালের ২৪ ফেব্রুয়ারি মধ্যম হালিশহর বাকের আলী টেক এলাকায় বৃদ্ধা রওশন আরা বেগমকে মারধরের ঘটনায় এই রায় দিয়েছেন আদালত।

হালিশহর এলাকার বাড়ির অংশ তিন ছেলেকে না দেওয়ায় বৃদ্ধাকে মারধরের অভিযোগে ২০১৪ সালের ২৭ ফেব্রুয়ারি মহানগর হাকিম আদালতে হত্যা চেষ্টার মামলা হয়। পুলিশ তদন্ত করে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় একই বছরের ৩০ ডিসেম্বর।আদালতে চারজন সাক্ষ্য দিয়েছেন বলে জানান আইনজীবী হাবিবুর রহমান।