• রোববার , ১১ অক্টোবর ২০২৬

মন্ত্রিসভায় নয় লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তার অনুমোদন


প্রকাশিত: ৫:৫১ পিএম, ১১ জুন ২৬ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ২০৭ বার

সংসদ রিপোর্টার : বাংলাদেশে ২০২৬-২৭ অর্থবছরের জন্য নয় লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তাবনায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ বাজেট অনুমোদন দেওয়া হয় বলে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের খবরে জানানো হয়।

অর্থ বিলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্বাক্ষরের পর আজ বিকেল ৩টায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করবেন।

তারেক রহমান নেতৃত্বাধীন সরকারের সংসদে এটি প্রথম বাজেট।