• রোববার , ২৬ জুলাই ২০২৬

ভোটকেন্দ্রের গোপন কক্ষে নৌকার এজেন্ট পাকরাও


প্রকাশিত: ১:৫০ পিএম, ২ নভেম্বর ২১ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১৬২ বার

ছাগলনাইয়া প্রতিনিধি : ফেনীর ছাগলনাইয়া পৌর নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে গোপনকক্ষ থেকে এক মেয়র প্রার্থীর এজেন্টকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২ নভেম্বর) সকালে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ছাগলনাইয়া পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে নৌকা প্রতীকের এজেন্ট শাহাদাত হোসেন শিপনকে গ্রেফতার করা হয়।

রিটার্নিং কর্মকর্তা জসিম উদ্দিন জানান, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি পর্যাপ্ত পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। রয়েছে স্ট্রাইকিং ফোর্স, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রের নেতৃত্বে আলাদা ভ্রাম্যমাণ আদালত।

সূত্র জানায়, নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মো. মোস্তফার সঙ্গে স্বতন্ত্র প্রার্থী জাকির হায়দার সুমন কম্পিউটার প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সংরক্ষিত নারী ওয়ার্ডে ১১ জন এবং সাধারণ ওয়ার্ডে ৪১ জনসহ মোট ৫৪ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভার মোট ভোটার ৩৫ হাজার ৬৫৯ জন।