• রোববার , ২৬ জুলাই ২০২৬

ভেজাল ওষুধে সিলগালা গ্যালাক্সি


প্রকাশিত: ৯:১৪ পিএম, ৩ জুলাই ১৮ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১৪৯ বার

 

galaxy hos-www.jatirkhantha.com.bd.11
স্টাফ রিপোর্টার :  রাজধানীর মিরপুরে ১০ নম্বরে দুটি হাসপাতালকে সাড়ে ১৮ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার সকাল দুপুর থেকে শুরু হওয়া এই অভিযান চলে সন্ধ্যা পর্যন্ত। অভিযান পরিচালনা করেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।হাসপাতাল দুটি হলো গ্যালাক্সি হাসপাতাল ও ডায়গনস্টিকস সেন্টার ও আলোক হাসপাতাল। এর মধ্যে গ্যালাক্সি হাসপাতালকে ১১ লাখ টাকা ও আলোক হাসপাতালকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

Galasxy-www.jatirkhantha.com.bdম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম জাতিরকন্ঠকে বলেন, মেয়াদ উত্তীর্ণ ওষুধ, ভেজাল ওষুধ মজুদ, ইনজেকশন, কোনো পরীক্ষা ছাড়া রক্ত সঞ্চালন, অপারেশন থিয়েটারে বিভিন্ন রোগ নির্ণয় যন্ত্রের মেয়াদ না থাকাসহ বেশকিছু কারণে ওই হাসপাতাল দুটিকে জরিমানা করা হয়েছে। এছাড়া গ্যালাক্সি হাসপাতালটি সিলগালা করে দেয়া হয়েছে।

তিনি বলেন, মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও রোগ নির্ণয় পরীক্ষার যন্ত্র ও ভেজাল ওষুধ মজুদ করে জনস্বাস্থ্যে হুমকির মুখে ফেলে দিচ্ছে। এসব হাসপাতালগুলো’কে আইনের আওতায় আনার লক্ষ্যে র‌্যাব একটি বিশেষ দল গঠন করে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রেখেছে। জনস্বাস্থ্য রক্ষা এবং সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিতকল্পে র‌্যাব ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে থাকে।
সাম্প্রতিককালে রাজধানী ঢাকা ও এর আশপাশে এলাকায় অবস্থিত বিভিন্ন হাসপাতাল এই অভিযান অব্যাহত রয়েছে।