• সোমবার , ৮ জুন ২০২৬

ভালবাসার মূল্য কত…


প্রকাশিত: ২:০৪ পিএম, ২৬ মে ১৫ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৪১৮ বার

angelina-jolie-brad-pittআরব নিউজ অবলম্বনে আসমা খন্দকার.ঢাকা:  আগামী মাসে হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির ৪০তম জন্মদিনে ভিনটেজ সি বিমান উপহার দেবেন তার স্বামী ব্রাড পিট।

দ্যা ফারি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৪ঠা জুন জোলির ৪০তম জন্মদিনে ব্রাড পিট দামি উপহারটি দেবেন।

সানডে মিরর পত্রিকা জানিয়েছে, এরই মধ্যে এ দম্পতি ইউরোপ বেরিয়ে গেছেন। বিমানটি ফ্রান্সের ব্রিগনোলসে কাছে ছাটুয়া মিরাভেলের থেকে রান করবে। বিমানটি উভচর অর্থাৎ জলে স্থলে দুজায়গাতেই নামতে পারবে।

ব্রাড পিট জোলিকে এবারই দামী উপহার দেননি, এর আগে ২০০৮ সালে ৩৫ মিলিয়ন ডলার খরচ করে ১০০০ একর জমির মধ্যে তৈরি আঁকাবাঁকা আকৃতির ৩৫ বেডরুম বিশিষ্ট এক অট্রালিকা কিনে দেন।