• রোববার , ২৬ জুলাই ২০২৬

বড় ক্রিমিনাল নন পরীমনি-তাকে অবিলম্বে জামিনে মুক্তি দিন’


প্রকাশিত: ৫:৫৮ পিএম, ১৪ আগস্ট ২১ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ২০২ বার

স্টাফ রিপোর্টার : ‘বড় ক্রিমিনাল নন পরীমনি তাকে অবিলম্বে জামিনে মুক্তি দিন’এবার বিক্ষুব্ধ নাগরিকজন নায়িকা পরীমনির মুক্তি দাবি করেছেন। তারা বলেছেন, মাদক মামলায় চিত্রনায়িকা পরীমণির জামিনের আবেদন নামঞ্জুর করা হয়েছে। তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বর্তমানে তাকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের কোয়ারেন্টিন সেন্টারে রাখা হয়েছে। একজন স্বনামখ্যাত নায়িকার ভবিষ্যত সম্ভাবনা ধ্বংস করতেই এটা করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

এদিকে জাতীয় প্রেস ক্লাব এলাকায় বিক্ষোভ সমাবেশ করেছে তার শুভানুধ্যায়ীরা। আজ শনিবার বিকালে বিক্ষুব্ধ নাগরিকজন আয়োজিত এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সেখানে বিভিন্ন পেশার মানুষ চিত্রনায়িকা পরীর মুক্তি দাবি করেন।

তারা বলেন, মাদক মামলায় একজন মানুষকে জামিন না দিয়ে দুইবার রিমান্ডে নেওয়া হয়েছে যেটা অযৌক্তিক। অতীতে অনেককেই মাদক মামলায় জামিন দেওয়া হয়েছে, তাহলে তাকে কেন বারবার জামিন নামঞ্জুর করে রিমান্ডে নেওয়া হয়েছে এটা বড় অন্যায়। পরীমনি বড় ধরনের কোনো ক্রিমিনাল নন যে তাকে জামিন দেয়া যাবেনা।