• রোববার , ২৬ জুলাই ২০২৬

বিশ্বকাপে রোহিঙ্গা নির্যাতনের প্লাকার্ড দেখাবে এমেকা


প্রকাশিত: ৯:০০ পিএম, ৭ মে ১৮ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ২১৪ বার

এস রহমান  :  এবার রাশিয়া বিশ্বকাপে রোহিঙ্গা নির্যাতনের প্লাকার্ড দেখাবে ৯৩ সালে ঢাকার মোহামেডানে খেলে যাওয়া  IMG_2371বিশ্বকাপ ফুটবলার এমেকা। ড.ওয়াদুদের অনন্য উদ্যোগে এবার সেই বিশ্বকাপ ফুটবলার এমেকা রোহিঙ্গাদের পাশে দারালো।
বিশ্বকাপ ফুটবলে নাইজিরিয়ার প্রতিনিধিত্ব করা এমেকা ইউজিগো রোহিঙ্গা শরণার্থীদের পাশে দাঁড়াতে বাংলাদেশে ছুটে এসেছেন আমেরিকা থেকে । বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের অর্থ সহায়তার জন্য তহবিল সংগ্রহে তিনি ইতিমধ্যে মাঠে নেমেছেন। তার এই উদ্যোগ এর সঙ্গে রয়েছে ওয়ার্ল্ড ফুটবলারস্ ফোরাম।

IMG_2352ড.ওয়াদুদ জাতিরকন্ঠকে বিপন্ন মানবতায় সবার সহমর্মিতা নিতে কলকাতা হয়ে সড়ক পথে  দৌড়ে ঢাকায় এসেছেন এমেকা । এবার ঢাকা থেকে দৌড়ে কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম হয়ে কক্সবাজারের কুতুপালংয়ে  রোহিঙ্গা শরণার্থীদের ক্যাম্পের উদ্দ্যেশে রওয়না হয়েছেন । এদিকে দু’টি প্রদর্শনী ফুটবল ম্যাচ আয়োজনের কথাও জানান এমেকা ।

জানা গেছে, ক্যারিয়ারের শুরুতে  প্রিয় ক্লাব মোহামেডানে খেলেছেন। এখানে  খেলেই ১৯৯৪ সালে নাইজিরিয়ার হয়ে  বিশ্বকাপে সুযোগ পেয়েছিলেন এমেকা ইউজিগো।  ওয়ার্ল্ড ফুটবলারস্ ফোরাম এর অাহবায়ক   ড. আব্দুল ওয়াদুদ জানান আগামী জুন মাসে রাশিয়ায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার সকল  ভ্যানুতে  রোহিঙ্গাদের উপর নির্যাতনের প্রতিবাদে প্লেকার্ড প্রদর্শন করা হবে।

এর নেতৃত্ব দেবেন এমেকা। ঢাকার হাতিরপুলে অবস্থিত ফিকামলি সেন্টারের প্লাটিনাম জিম প্রাঙ্গনে  এক সংবাদ সম্মেলনে এমেকা এসব তথ্য জানান । সভায় উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক নজরুল ইসলাম বাবুল , শফিকুল ইসলাম শফিক,  বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক কায়সার হামিদ , ফুটবলার  আসলাম, হাসান,  মন্টু, আলমগীর সহ অনেকে।