• রোববার , ২৬ জুলাই ২০২৬

‘বিএনপি চায়না তারেক ফিরে আসুক’


প্রকাশিত: ৫:১৭ পিএম, ২৮ এপ্রিল ১৮ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১৩১ বার

আড়াইহাজার প্রতিনিধি :  তারেক রহমান দেশে ফিরে আসুক এটা বিএনপি নিজেরাও চায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী tareq-passport-www.jatirkhantha.com_.bd_লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং ওবায়দুল কাদের। শনিবার দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক শ’ ৪০ কোটি টাকা ব্যয়ে তিনটি সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করে ব্রাক্ষণদী ইউনিয়নের গুপিন্দি এলাকায় আওয়ামীলীগের এক জনসভায় বর্ক্তৃতাকালে তিনি এ মন্তব্য করেন।

তারেক জিয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের আরো বলেন, তিনি সাজাপ্রাপ্ত হয়ে বিদেশে পলাতক থাকেন। অথচ তাকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়েছে। জেল জুলুম যে সহ্য করতে পারে না সে কোন দিনও নেতা হতে পারবে না। এতাদিন শুনেছিলাম তার চিকিৎসার দরকার। এখন দেখছি রাজনীতি করবে না বলে মুচলেকা দিয়ে বিদেশে গিয়ে রাজনৈতিক আশ্রয় চাইছেন।
kader-www.jatirkhantha.com.bd
উপজেলা আওয়ামী লীগ সভাপতি শাহাজালালের সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। আরো উপস্থিত ছিলেনউপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দ সহ সড়ক বিভাগের উর্ধতন কর্মকর্তারা।

বিএনপি ও বেগম খালেদা জিয়া প্রসঙ্গে ওবায়দুল বলেন, বিএনপি একশ’ চল্লিশ টাকার উন্নয়নের কাজও করেনি। মানুষ হত্যা করে, নির্যাতন করে বিএনপি এখন ফাঁদে পড়ে গেছে। তারা জনগণ থেকে এখন বিচ্ছিন্ন। বিএনপির রাজনীতি এখন প্রেস ব্রিফিং ও বিদেশীদের কাছে নালিশের পর্যায়ে গিয়েছে। বেগম খালেদা জিয়াকে দন্ড দিয়েছেন আদালত। তিনি কেন চিকিৎসা থেকে বিরত হবেন? কারাগারে বেগম খালেদা জিয়াকে তার ব্যক্তিগত চিকিৎসক ও গৃহপরিচারিকা দিয়ে সুবিধা দিয়েছে সরকার। তারা তাকে সেবা দিচ্ছে।

মন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়া বলেছিল আওয়ামী লীগ ১০০ বছরেও ক্ষমতায় যেতে পারবে না। এখন আওয়ামীলীগ সবচেয়ে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় আছে। জনগণের ভালোবাসা পেলে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে। এজন্য দলীয় নেতা-কর্মীদের তিনি বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে বলেন, আপনারা কেউ ক্ষমতার দাপট দেখাবেন না। মানুষের ভালবাসা আদায় করতে হবে।

ওবায়দুল কাদের বলেন, নারীর ক্ষমতায়নের জন্য কাজ করে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। কর্মীদের উদ্দেশ্যে করে মন্ত্রী বলেন, জনগণের সাথে খারাপ আচরণ করবেন না। তাদের ভালবাসা অর্জন করতে হবে। এই সরকারের আমলে যে উন্নয়ণ হয়েছে তার সাথে জনগণের ভালোবাসা পেলে আগামী নির্বাচনে আওয়ামীলীগকে কেউ ঠেকাতে পারবে না। আড়াইহাজার উপজেলার তিনটি সড়কের ৭২ কিলোমিটার দৈর্ঘ্যরে কাজ আগামী নির্বাচনের আগেই সম্পন্ন করার কথাও জানান  সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

পোস্টে যোগ করুন