• রোববার , ২৬ জুলাই ২০২৬

বাজেটে আয় বৈষম্য মূল্যস্ফীতি বাড়বে


প্রকাশিত: ৩:২২ পিএম, ৮ জুন ১৮ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ১৪৬ বার

 

বিশেষ প্রতিনিধি :  বাজেট নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) বলেছে এই বাজেটে মূল্যস্ফীতি বাড়বে।কারণ, cpd-www.jatirkhantha.com.bdগত ৫ বছরে প্রবৃদ্ধি হলেও আয়বৈষম্য বেড়েছে। ফলে বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্য ধরে রাখা কঠিন বলেও দাবি করেছে সংগঠনটি।এবারের প্রস্তাবিত বাজেট মধ্য ও নিম্ন মধ্যবিত্ত মানুষের ওপর চাপ বাড়াবে।

ব্যাংক খাতের নৈরাজ্য দূর না করে উল্টো ব্যাংকগুলোর কথায় কর্পোরেট কর কমানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। সব মিলিয়ে এবারের বাজেটকে নবীন বাংলাদেশের জন্য একটি প্রবীণ বাজেট বলে উল্লেখ করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।শুক্রবার সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত জাতীয় বাজেট ২০১৮-১৯ সিপিডির পর্যালোচনা শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে একথা জানায় সিপিডি।

দেশের উঠতি অনলাইন নির্ভর নতুন ব্যবসা-উদ্যোগগুলোর সামনে কর-ভ্যাটের চ্যালেঞ্জ এবং বিনিয়োগের লক্ষ্যমাত্রায় চলতি বছরের তুলনায় কোন পরিবর্তন আসেনি। সব মিলিয়ে এই বাজেট নির্বাচনমুখী স্থিতাবস্থার বাজেট মন্তব্য করে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন,“নবীন বাংলাদেশের জন্য একটি প্রবীণ বাজেট তৈরি করা হয়েছে।”সিপিডির এই ফেলো বলেন: প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতির লক্ষমাত্রা ধরে রাখা কঠিন হবে, রাজস্ব লক্ষ্য পূরণে করের বোঝা বাড়বে।

তিনি বলেন: নতুন অর্থবছরের বাজেটে করপোরেট কর কমানো হয়েছে।  এক্ষেত্রে মালিকপক্ষেরই বেশি লাভ হবে। নৈরাজ্য বন্ধ না করে ব্যাংক ব্যবসায়ীদের চাপে কর্পোরেট করহার কমানোর সিদ্ধান্ত অনিয়ম উসকে দেবে। গরিব মানুষের সঞ্চয় করার ক্ষমতা কমেছে। কেন এ কর কমানো হয়েছে তার পেছনে যৌক্তিক ও প্রশাসনিক কোনো কারণ দেখছি না। ব্যাংকিং খাতে নৈরাজ্যের মধ্যে এ ধরনের করপোরেট কর ছাড় দেয়া ঠিক হয়নি।