বাঘের থাবায় ৫ ওভারে ৬ উইকেট নাই নিউজিল্যান্ডের
বাঘের থাবায় নাকানি চুবানি খাচ্ছে নিউজিল্যান্ড। সব দম্ভ চূর্ণ

স্পোর্টস রিপোর্টার : বাঘের থাবায় নাকানি চুবানি খাচ্ছে নিউজিল্যান্ড। সব দম্ভ চূর্ণ হবার উপক্রম হয়েছে। ৫ ওভারে নাই ৫ উইকেট। এর আগে চার ওভারে চার উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড। শুরুতেই নিউজিল্যান্ড শিবিরে আঘাত আনেন মেহেদি হাসান। ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বলে রিটার্ন ক্যাচ দিয়ে ফিরে যান রাচিন রবীন্দ্র। তৃতীয় ওভারে উইল ইয়ংকে বোল্ড করেন সাকিব। চতুর্থ ওভারে কলিন ডি গ্র্যান্ডহোম ও টম ব্লান্ডেলকে ফিরিয়ে দেন নাসুম আহমেদ।
এর আগে বাংলাদেশের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৪টায় ম্যাচটি শুরু হয়।
বাংলাদেশ দল : লিটন কুমার দাস, নাইম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন দ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মাহাদি হাসান, সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ।



