• রোববার , ২৬ জুলাই ২০২৬

বাঘের থাবায় অস্ট্রেলিয়া ধরাসায়ী


প্রকাশিত: ১১:০৯ পিএম, ৬ আগস্ট ২১ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ১৭৬ বার

বিশেষ প্রতিনিধি/স্পোর্টস রিপোর্টার : অবশেষে বাঘের থাবায় অস্ট্রেলিয়া ধরাসায়ী
হয়ে গেল। এই প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো সিরিজ জিতে টাইগাররা ইতিহাস সৃষ্ঠি করলো। এই জয়ে সিরিজে বাংলাদেশ এখন ৩-০ ব্যবধানে এগিয়ে। মাহমুদউল্লাহ রিয়াদের দল চাইলে এখন অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার দিকে দৃষ্টি দিতেই পারে।

২০০৫ এর পর ২০১৭; ১২ বছরের অপেক্ষা। অস্ট্রেলিয়ার বিপক্ষে আরেকটি জয়ের দেখা পেতে এই অপেক্ষা একটু বেশিই কিনা! ওয়ানডের পর টেস্টেও জয়, কিন্তু টি-টোয়েন্টিতে চারবারের দেখায় শুধু হতাশাই মিলেছে। টেস্ট জয়ের চার বছর পর প্রথম টি-টোয়েন্টি জয়। এরপর কেবলই বাংলাদেশের বিজয়ের গল্প। দ্বিতীয় টি-টোয়েন্টির পর তৃতীয় টি-টোয়েন্টিতেও বিজয় নিশান ওড়ালো বাংলাদেশ।

পাঁচ ম্যাচ সিরিজে তৃতীয় টি-টোয়েন্টিতে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর অস্ট্রেলিয়াকে ১০ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো সিরিজ জিতলো বাংলাদেশ। সিরিজে বাংলাদেশ এখন ৩-০ ব্যবধানে এগিয়ে। বাকি দুটি ম্যাচ এখন নিতান্তই নিয়ম রক্ষার। মাহমুদউল্লাহ রিয়াদের দল চাইলে এখন অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার দিকে দৃষ্টি দিতেই পারে।