বল টেম্পারিং-নিষিদ্ধ স্মিথ ওয়ার্নার
স্পোর্টস রিপোর্টার : অবশেষে বল টেম্পারিয়ে নিষিদ্ধ হলো স্মিথ ও ওয়ার্নার।বল টেম্পারিংয়ের ঘটনায় অস্ট্রেলীয় ক্রিকেট দলের সদ্য সাবেক
অধিনায়ক স্টিভ স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে এক বছর নিষিদ্ধ ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এছাড়া টেম্পারিংয়ের সঙ্গে সরাসরি যুক্ত থাকা ক্যামেরন ব্যানক্রফটকে ৯ মাসের জন্য নিষিদ্ধ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।এ তিন ক্রিকেটারের নিষেধাজ্ঞার খবর প্রকাশ করে ক্রিকেটবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফো জানিয় েছে, খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে ঘোষণা দেবে ক্রিকেট অস্ট্রেলিয়া।
এছাড়া স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার অস্ট্রেলিয়ার ক্রিকেটে দুই বছর অধিনায়কত্ব করতে পারবেন না। তবে নিষিদ্ধ হওয়া এ তিন ক্রিকেটার একজন স্বাধীন কমিশনারের অধীনে তাদের শাস্তির বিরুদ্ধে আপিল করতে পারবেন। গত শনিবার কেপটাউন টেস্টের তৃতীয় দিনে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচে এ বল টেম্পারিংয়ের ঘটনা ঘটে। টেম্পারিংয়ের অভিযোগ স্বীকার করার পর অধিনায়কত্ব ও সহ-অধিনায়কত্ব হারান স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার। এছাড়া আইস িসি স্মিথকে এক টেস্টে নিষিদ্ধ করেছিল এবং ব্যানক্রফটকে ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করা হয়েছিল।



