• রোববার , ২৬ জুলাই ২০২৬

‘বটবৃক্ষের মত প্রধানমন্ত্রী দেশের মানুষকে বুকে আগলে রেখেছেন’


প্রকাশিত: ১০:৫৩ পিএম, ২৮ সেপ্টেম্বর ২১ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১৮৭ বার

বিশেষ প্রতিনিধি : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে বুকে আগলে রেখেছেন বলে উল্লেখ করে বলেছেন, তিনি বাংলাদেশের মানুষের জন্য বটবৃক্ষের মতো। দেশের মানুষের কল্যাণই তার ধ্যান-জ্ঞান।মঙ্গলবার ঢাকার তেজগাঁও সেন্ট্রাল স্টোরেজ ডিপো (সিএসডি) প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে দরিদ্র শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সাধন চন্দ্র মজুমদার বলেন, ১৯৮১ সালে জননেত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দেশের গণতন্ত্রের ইতিহাসে মাইলফলক। মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধার, সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা এবং এদেশের মানুষের ভাগ্যোন্নয়ন একই সুতায় গাঁথা।

শেখ হাসিনা জাতির পিতার যোগ্য উত্তরসূরি উল্লেখ করে তিনি বলেন, সারা বিশ্বে এখন তিনি অনুকরণীয় নেতৃত্ব। পিতার দেখানো পথে তিনি অসহায়, দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের জন্য নিরলস কাজ করছেন। শেখ হাসিনার উন্নয়নের সুবিধাভোগী সবাই উল্লেখ করে মন্ত্রী বলেন, দল-মতের নয়, তিনি মানুষের উন্নয়নে প্রাধান্য দেন।তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকন্যার দক্ষ নেতৃত্বে করোনা মহামারি মোকাবিলায় সফল হয়েছে বাংলাদেশ। এ সময়ে দেশে খাদ্যের অভাব হয়নি, একজন মানুষও খাদ্যের অভাবে মারা যায়নি।

খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোসাম্মাৎ নাজমানারা খানুমের সভাপতিত্বে অনুষ্ঠানে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক শেখ মুজিবর রহমান, অতিরিক্ত মহাপরিচালক আবদুল্লাহ আল মামুন বক্তব্য দেন।অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দেশের অব্যাহত মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে খাদ্যমন্ত্রী ২০০ দরিদ্র শ্রমিকের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন।