বঙ্গ ললনার আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ জয়

স্টাফ রিপোর্টার : আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ কিলিমানঞ্জারো (১৯ হাজার ৩৪১ ফুট উচ্চতা) জয় করেছেন বাংলাদেশের কনিষ্ঠ নারী পর্বতারোহী আমাতুন নূর মৃদুলা। যাত্রার ছয়দিন পর ৪ মার্চ কিলিমাঞ্জারোর শীর্ষে উঠেন মৃদুলা।গত সোমবার নিরাপদে নেমে এসে মঙ্গলবার মুঠোফোনে জানালেন কিলিমাঞ্জারো জয়ের কথা। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার দেশে ফিরতে পারেন মৃদুলা।
মৃদুলা এর আগে হিমালয় পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয়ের অভিযানে নামেন। ২০১৭র’ ১৫ এপ্রিল হিমালয়ের বহু কাঙ্ক্ষিত বেসক্যাম্পেও পৌঁছান তিনি। ভূমি থেকে ২২ হাজার ফুট ওপরে পৌঁছে গিয়েছিলেন বাংলাদেশের এই তরুণী। তবে ভারি তুষারপাতসহ বৈরী আবহাওয়া এবং শেরপারা অসুস্থ হয়ে পড়লে অভিযান অসমাপ্ত রেখেই ফিরে আসেন মৃদৃলা।



