• রোববার , ২৬ জুলাই ২০২৬

‘বঙ্গবন্ধু স্যাটেলাইটে হজ সহজ হয়েছে’


প্রকাশিত: ২:২৪ পিএম, ১১ জুলাই ১৮ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ১৪৪ বার

বিশেষ প্রতিনিধি :  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে, বঙ্গবন্ধু স্যাটেলাইটে হজ ব্যবস্থা সহজ হয়েছে; এরপরও  হজ যাত্রীদের কষ্ট 11-07-18-PM_Hajj Camp-4লাঘবে কাজ করে যাচ্ছে সরকার। আমি নিজে হজে গিয়ে ঘুরে ঘুরে দেখেছি আমাদের দেশের হাজিরা ওখানে কী কী সমস্যার সম্মুখীন হন। তারপর তাদের কষ্ট লাঘবে ব্যবস্থা নিয়েছি। এছাড়া বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের ফলে হজ ব্যবস্থাপনা এখন অনেক সহজ হয়েছে।বুধবার চলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি এসব কথা বলেন।

ইসলামের ভুল ব্যাখা করে জঙ্গিবাদী কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, আমাদের ধর্মকে প্রশ্নবিদ্ধ করে এ ধরনের কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। কিছু কিছু মানুষ আমাদের ধর্মকে ব্যবহার করে জঙ্গিবাদী কর্মকাণ্ড করে। অথচ ইসলাম ধর্ম সবচেয়ে শান্তির ধর্ম। যেখানে বলা হয়েছে প্রত্যক মানুষ নিজ নিজ ধর্ম পালন করবে। এখানে হানাহানি ও সংঘর্ষের কোন স্থান নেই।ইসলাম জগৎবাসীকে শিক্ষা দিয়েছে ন্যায় ও সুবিচারের।
11-07-18-PM_Hajj Camp-9
প্রধানমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য আমরা দেশকে এগিয়ে নেওয়া। হজ ব্যবস্থাপনায় ডিজিটাল পদ্ধতি ব্যবহার হচ্ছে। সমগ্র দেশে হজের জিজিটাল কেন্দ্র করে দিয়েছি। হজে যারা যাবেন তাদের নিবন্ধন এখন অনলাইনে করে দিচ্ছি। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের মাধ্যমে সারা দেশে ইন্টারনেট সেবা বিস্তৃত হয়েছে।

যার কারণে হজ ব্যবস্থাপনা এখন অনেক সহজ হয়েছে।শেখ হাসিনা বলেন, আগে আমাদের নিজস্ব কোন বিমান ছিল না। ইতোমধ্যে আমরা ৬টি বিমান ক্রয় করেছি আরও দুইটা চলে আসবে। এভাবেই হজকে সহজ করতে ও হাজিদের সবরকম সুবিধা দিতে ব্যবস্থা করেছি।