• রোববার , ২৬ জুলাই ২০২৬

ফের নিকাহ নায়িকা মাহি’র


প্রকাশিত: ৩:০০ এএম, ১৩ সেপ্টেম্বর ২১ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ১৭৪ বার

বিনোদন রিপোর্টার : ফের নিকাহ নায়িকা মাহির! মাহিয়া মাহি নিজে এটা দ্বিতীয় বিয়ে করেছেন বলে জানিয়েছেন। তবে এটি কার তৃতীয় বিয়ে! অপুকে তালাক দিয়ে নতুন করে বিয়ে করছেন এমন গুঞ্জন অনেক দিন ধরেই চলছিল। গাজীপুরের রাকিব সরকার নামে এক ব্যবসায়ীর সঙ্গে তিনি ঘর বেঁধেছেন শোনা গেলেও সম্পর্ককে স্রেফ বন্ধুত্ব বলেই দাবি করেছিলেন মাহি।
অবশেষে রোববার দিবাগত রাত ১২টার পর এক ফেসবুক পোস্টের মাধ্যমে নিজেই বিষয়টি স্পষ্ট করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া ওই পোস্টে মাহি নিজেদের কাবিনের ছবি আপলোড করেন। ক্যাপশনে লেখেন, ‘আলহামদুলিল্লাহ আজ ১৩/০৯/২১ ইং ১২:০৫ মি: আমাদের বিবাহ সম্পন্ন হলো।’এর আগের সব কথা আসলেই গুজব ছিল উল্লেখ করে মাহি সবার দোয়া কামনা করেন। ভালোবেসে সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুকে ২০১৬ সালে বিয়ে করেন মাহিয়া মাহি। চলতি বছরের ২৩ মে তিনি জানান, অপুর সঙ্গে আর থাকছেন না। তারা বিবাহ বিচ্ছেদ করছেন।