• রোববার , ২৬ জুলাই ২০২৬

প্রণোদনার হাজার হাজার কোটি টাকা গ্রহিতাদের নাম সরকারী ওয়েব সাইটে প্রকাশ করুণ :ন্যাপ মহাসচিব


প্রকাশিত: ১০:৩৪ পিএম, ২২ জুলাই ২১ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৬৭০ বার

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ন্যাপ বাংলাদেশ এর মহাসচিব জননেতা নেয়াজ আহমদ খান

স্টাফ রিপোর্টার/পল্লবী প্রতিনিধি : ঈদের দ্বিতীয় দিনে আজ বৃহস্পতিবার ২২ জুলাই রাজধানীতে বিহারীদের এক মানববন্ধনে ন্যাশনাল আওয়ামী পার্টি বাংলাদেশ (ন্যাপ বাংলাদেশ) এর মহাসচিব জননেতা নেয়াজ আহমদ খান সরকারের বরাদ্দকৃত প্রণোদনার হাজার হাজার কোটি টাকা গ্রহিতাদের নাম সরকারের ওয়েব সাইটে প্রকাশের দাবী জানিয়েছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রীর নিকট লকডাউনে ক্ষতিগ্রস্থ দেশের গরিব-দুঃখী ও অসহায় মানুষের ঘরে ঘরে সেনাবাহিনীর মাধ্যমে পর্যাপ্ত খাবার সামগ্রী সরবরাহের জোর দাবী জানিয়েছেন তিনি।

দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে প্রধানমন্ত্রীর নিকট ঘরে ঘরে খাদ্য সহায়তার দাবীতে এ মানববন্ধন করেছে বাংলাদেশী বিহারী পূণর্বাসন সংসদ (বিবিআরএ)। বিবিআরএ’র মহাসচিব ও বয়োবৃদ্ধ বিহারী নেতা হানিফ খান মানববন্ধনে সভাপতিত্বে করেন। এতে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল আওয়ামী পার্টি বাংলাদেশ (ন্যাপ বাংলাদেশ) এর মহাসচিব জননেতা নেয়াজ আহমদ খান।

বক্তাগণ তাদের বক্তব্যে করোনা মহামারীতে সরকারের আর্থিক সাহায্য ঘোষনাকে স্বাগত জানিয়েছেন। স্বাভাবিক কাজকর্ম বন্ধ থাকা ও বেকারত্ব বৃদ্ধি পাওয়ায় ব্যাপক ক্ষতির শিকার সাধারণ জনগণ সরকারি সাহায্য হতে কেন বঞ্চিত হচ্ছেন তা সরকারের নিকট বক্তাগণ ব্যাখ্যা দাবি করেছেন। জনগণ খাদ্যাভাবে কাহিল হয়ে পড়েছেন জানিয়ে বক্তাগণ অবিলম্বে গরিব-দুঃখী ও অসহায় মানুষের ঘরে পর্যাপ্ত খাবার পৌঁছানোর দাবি জানান। ত্রাণের টাকা আত্মসাৎকারী ও ভূমিহীনদের জন্য সদ্য নির্মিত ‘‘প্রধানমন্ত্রীর আশ্রায়ণ’’ প্রকল্পের সুনাম ক্ষুন্নকারী চক্রকে গ্রেফতারের দাবি জানিয়েছেন বিবিআরএ এর নেতৃবৃন্দ।

মানববন্ধন কর্মসূচির প্রধান অতিথি ন্যাপ মহাসচিব সরকারের দুর্নীতিপরায়ন রাজনৈতিক নেতা ও দলীয় আমলাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন না করার কৌশলের আলোচনা করেন। তিনি বলেন যে, আওয়ামী সরকার ‘‘দিন বদলের’’ কথা বলে ক্ষমতায় এসে সাধারণ মানুষকে খাদ্যাভাবে ফেলে দিয়েছে। তিনি আরও বলেন যে, বিগত ত্রাণ বিতরণের সময় বিজিবি, পুলিশ, র‌্যাব, আনসার সহ কোন বাহিনীই কোন প্রকার দুর্নীতি করেনি। শুধু সরকার দলীয় লোকজন ও তাদের পোষ্য সরকারি কর্মকর্তারা চুটিয়ে লুটপাট ও দুর্নীতি করেছে।

প্রধান অতিথি তার বক্তব্যে করোনার আর্থিক সাহায্য হিসাবে সরকারের বরাদ্দকৃত প্রণোদনার হাজার হাজার কোটি টাকা গ্রহিতাদের নাম সরকারের ওয়েব সাইটে প্রকাশের দাবী জানিয়েছেন এবং অবিলম্বে সশত্র বাহিনীর মাধ্যমে ঘরে ঘরে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য জোর দাবি জানিয়েছেন। ত্রাণের টাকা আত্মসাৎ ও সাধারণ জনগনকে উপেক্ষা করার পরিনাম শুভ হবে না মর্মে ন্যাপ নেতা সরকারকে হুশিয়ার করেছেন।

সভাপতির বক্তব্যে প্রবীণ বিহারী নেতা ও বিবিআরএ’র মহাসচিব হানিফ খান সরকারের ঘোষিত আর্থিক প্রণোদায় যে দুর্নীতি হয়েছে তার জন্য সংসদে সরকারকে শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়ে অবিলম্বে দেশের গরিব মানুষ ও বিহারী ক্যাম্পের অসহায় বাসিন্দাদের মাঝে দ্রুত ত্রাণ সামগ্রী বিতরণের দাবি জানিয়েছেন। বিবিআরএ’র মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিহারী নেতা শেখ ইয়াসির পাপ্পু, দৌলত আশরাফী, শেখ আলী ইমাম পাপ্পু, হাবিবুল­া পারভেজ, আরমান দিলি­ওয়ালা, মাহতাব ভাসানী, লাডলা বিহারী, মোঃ জাভেদ প্রমূখ।