• রোববার , ২৬ জুলাই ২০২৬

পল বাংলাদেশে ছাত্র রাজনীতির উজ্জ্বল নক্ষত্র:ব্যারিস্টার তাপস


প্রকাশিত: ৭:৪২ পিএম, ২৩ আগস্ট ২১ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ১৮২ বার

বিশেষ প্রতিনিধি : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, সাইদুল আলম খান পল বাংলাদেশে ছাত্র রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র। তিনি ঢাকা কলেজ ছাত্রলীগের সভাপতি হিসেবে দুঃসময়ে যে অবদান রেখেছেন, বিশেষত ৯০ এর দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলন যে অবদান রেখেছেন, সেই অবদান ভোলার নয়। মেয়র বলেন, খুবই সাদামাটাভাবে জীবনযাপন করেছেন। তারপরও কেউ যদি তার ব্যবহারে কষ্ট পেয়ে থাকেন তবে আমি তার পরিবারের তরফ হতে সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সোমবার (২৩ আগস্ট) এলিফেন্ট রোডের স্টাফ কোয়ার্টার জামে মসজিদ প্রাঙ্গণে প্রয়াত সাইদুল ইসলাম খান পলের নামাজে জানাজা পূর্ববর্তী এক প্রতিক্রিয়ায় মেয়র ব্যারিস্টার শেখ তাপস এ কথা বলেন।
২০০৮ সালের নির্বাচনকালীন স্মতি চারণ করে বলেন, ২০০৮ এর নির্বাচনের সময় এই এলাকায় প্রথম যখন আসি তখন পল ভাই ও এনায়েত ভাই (যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রয়াত এনায়েত কবির চঞ্চল) যেভাবে আলিঙ্গন করে নিয়েছিলেন, আমি চেষ্টা করেছি সব সময় তাদের সঙ্গে তাদের পাশে থাকতে। তিনি বলেন, সেদিন পল ভাই তার ভবনে নির্বাচনী কার্যক্রমের সমস্ত আয়োজন করেছিলেন। আজ তা স্মৃতির পাতায় নাড়া দিচ্ছে। আমি তার রুহের মাগফেরাত কামনা করি।এ সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য গোলাম রব্বানীর চিনু, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, কাজী মোর্শেদ হোসেন কামাল উপস্থিত ছিলেন।