• রোববার , ২৬ জুলাই ২০২৬

পরীমনি কান্ডে কি বলিরপাঠা ডিআইজি ওমর ফারুক নাকি কর্তব্যে অবহেলা!


প্রকাশিত: ১০:৫৮ পিএম, ২ সেপ্টেম্বর ২১ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ২২১ বার

বিশেষ প্রতিনিধি : তবে কি পরীমনি কান্ডে বলিরপাঠা হলেন ডিআইজি শেখ ওমর ফারুক নাকি কর্তব্যে অবহেলা নাকি তদন্তে অমনযোগীতা তা নিয়ে নানা কথা বলাবলি হচ্ছে। তবে কী কারণে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে জানতে চাইলে শেখ ওমর ফারুক জাতিরকন্ঠ কে বলেন, এ অবসরের কারণের বিষয়ে কেউ কিছু বলেনি আমাকে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডির) অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) শেখ ওমর ফারুককে বাধ্যতামূলক অবসর দেয়া হয়েছে। একই সঙ্গে খাগড়াছড়ি জেলার মহালছড়ির ষষ্ঠ এপিবিএনের অধিনায়ক (পুলিশ সুপার) মোহাম্মদ আবদুর রহিমকেও অবসরে পাঠানো হয়েছে।

বিসিএস (পুলিশ) ক্যাডারের এই দু-কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিয়ে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।দুই কর্মকর্তার চাকরি ২৫ বছর পূর্ণ হওয়ায় ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর ৫৪ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর দেয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। তবে তাদের কী কারণে অবসর দেয়া হয়েছে তা প্রজ্ঞাপনে জানানো হয়নি।প্রজ্ঞাপনে আরও বলা হয়, এই দুই কর্মকর্তা বিধি মোতাবেক অবসরজনিত সব সুবিধা প্রাপ্য হবেন। জারির তারিখ থেকে এই আদেশ কার্যকর হবে।

আলোচিত চিত্রনায়িকা পরীমনি এবং মডেল মৌ ও পিয়াসার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর তত্ত্বাবধান করছিলেন অতিরিক্ত ডিআইজি ওমর ফারুক। সিআইডির ঢাকা মেট্রো উত্তরের দায়িত্বে ছিলেন তিনি। কী কারণে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে জানতে চাইলে শেখ ওমর ফারুক জাতিরকন্ঠ কে বলেন, এ অবসরের কারণের বিষয়ে কেউ কিছু বলেনি আমাকে। সরকারি কর্মকর্তাদের ২০-২৫ বছর চাকরির বয়স হয়ে গেলে সরকার যদি মনে করে অবসরে পাঠাবে তা করতেই পারে। এছাড়া অবসরের অন্য কোনো কারণ আছে কি-না আমার জানা নেই।