• বৃহস্পতিবার , ২৩ এপ্রিল ২০২৬

পরীক্ষিত নেতা মনোনয়ন পায়নি ২ কোটি টাকা নাই বলে:সুজন


প্রকাশিত: ৮:০৯ পিএম, ১৫ জানুয়ারী ২৬ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ১০৮ বার

 


বিশেষ প্রতিনিধি রাজশাহী : পরীক্ষিত নেতা মনোনয়ন পায়নি ২ কোটি টাকা দিতে না পারায়। রাজনৈতিক দলের এ দুর্নীতি এখনো চলছে। টাকা তো মনোনয়ন নাই-এমন ঘটনা এখনো ঘটেছে বলে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার জানিয়েছেন।তিনি বলেন, দেশে সুষ্ঠু, গ্রহনযোগ্য ও নিরপেক্ষ একটি নির্বাচন খুবই প্রয়োজন বলে মনে করছেন।রাজনৈতিক দলগুলো দুর্নীতিগ্রস্ত হওয়ায় নির্বাচন কমিশনের সংস্কার সবচেয়ে বেশি জরুরি বলেও মত দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার ১৫ জানুয়ারী দুপুরে রাজশাহী নগরীর হোটেল ওয়ারিশানে সুজন আয়োজিত বিভাগীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ড. বদিউল আলম মজুমদার। তিনি বলেন, ‘নির্বাচনী অঙ্গন ও রাজনৈতিক দল কুলষিত হয়ে গেছে। এখনও বেশির ভাগ প্রার্থী কালো টাকার মালিক, পেশিশক্তি-নিভর্র রাজনীতি করছে।’ সুজন সম্পাদক আরও জানান, ‘বহুদিন দলের অনুগত থাকলেও দুই কোটি টাকা দিতে না পারায় মনোনয়ন না পাওয়ার ঘটনা এবারও ঘটেছে। রাজনৈতিক দলগুলো দুর্নীতির সাথে জড়িত।’

নির্বাচন কমিশনের সংস্কারের ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘সবচেয়ে বেশি দরকার নির্বাচন কমিশনের সংস্কার। কারণ শেখ হাসিনার চেয়েও নির্বাচন কমিশনের লোকজন বড় আওয়ামী লীগার হয়ে উঠেছিলেন।’ ‘বঙ্গবন্ধুকে ক্ষমতায়ন করতেই সংবিধান রচনা করা হয়েছিল। মুলত সেকারণে প্রধানমন্ত্রী অসীম ক্ষমতার মালিক। সেই পুরোনো পথে হেটেই শেষ হাসিনা দানবে পরিণত হতে পেরেছিলেন,’ বলে মন্তব্য করেন তিনি।

বদিউল আলম বলেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল এবং প্রতিশোধপরায়ণতায় ভর করে আমৃত্যু ক্ষমতায় থাকতে চেয়েছিলেন শেখ হাসিনা। ১৯৯১ সালে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন হয়েছে বলে জানান তিনি। আজকের সংলাপে রাজশাহী বিভাগের সকল জেলা থেকে প্রতিনিধিরা অংশ নেন। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও নেতারা সংলাপে তাদের মতামত প্রকাশ করেন।