• রোববার , ২৬ জুলাই ২০২৬

পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে তারেকের উকিল নোটিশ


প্রকাশিত: ৬:১০ পিএম, ২৩ এপ্রিল ১৮ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ১৯৩ বার

কোর্ট রিপোর্টার :  পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বিরুদ্ধে উকিল নোটিশ পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান tarek-jia-sharira-www.jatirkhantha.com.bdতারেক রহমান। আজ সোমবার দুপুরে তারেক রহমানের আইনজীবী ও বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল রেজিস্ট্রি ডাকযোগে এই উকিল নোটিশ পাঠান।

কায়সার কামাল সাংবাদিকদের বলেন, যুক্তরাজ্যের লন্ডনে এক অনুষ্ঠানে তারেক রহমানকে নিয়ে দেওয়া বক্তব্যের জেরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমেকে এই উকিল নোটিশ পাঠানো হয়। নোটিশে উল্লেখ করা হয়, তারেক রহমান লন্ডনে বাংলাদেশ দূতাবাসে পাসপোর্ট জমা দিয়ে বাংলাদেশের নাগরিকত্ব বর্জন করেছেন—পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এমন বক্তব্য অসত্য, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। তারেক রহমানকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় করতেই প্রতিমন্ত্রী এমন বক্তব্য দিয়েছেন।