নো-কোটা মমতাময়ীর সাহসী সিদ্ধান্ত..
বিশেষ প্রতিনিধি : একেই বলে মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ! মা’ যেমন তাঁর সন্তানের দরদ বোঝেন তেমনি মমতাময়ী প্রধানমন্ত্রী বুঝলেন
শিক্ষিত তরুণদেরই সরকারি চাকরি দিতে হবে তাই-‘সরকারি চাকরিতে কোটা থাকবে না’ বলে তিনি ঘোষণা দিয়েছেন। আজ দুপুরে তিনি মহান জাতীয় সংসদে এ ব্যাপারে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।
তবে সরকারি চাকরিতে কোনো ধরনের কোটা থাকবে না বলে ইতিমধ্যে তিনি তা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদককে জানিয়েছেন। বুধবার সকালে গণভবনে এই দুই নেতা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তাদেরকে এই কথা জানান তিনি। নেতৃবৃন্দ গণভবন থেকে বেরিয়ে এসে অনলাইন দৈনিক জাতিরকন্ঠ বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে আমাদের ঢাবি প্রতিনিধি ফোনে জানান, দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলেন সাংবাদিকদের একই তথ্য জানান ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক জাকির হোসাইন।
সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছি। প্রধানমন্ত্রী বলেছেন, সরকারি চাকরিতে কোনো কোটা থাকবে না। আজ বুধবার বিকেলে সংসদে এ বিষয়ে কথা বলবেন প্রধানমন্ত্রী।এর আগে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কোটা নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্য জানান ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক জাকির হোসাইন।
ওদিকে ফেসবুক পোস্টে সাইফুর রহমান সোহাগ লেখেন, ‘কোটা পদ্ধতি সংস্কার নিয়ে চলমান আন্দোলনের প্রেক্ষিতে ছাত্র সমাজের পক্ষ থেকে আজ সকালে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করি। প্রধানমন্ত্রী বলেছেন, সরকারি চাকরিতে কোনও ধরনের কোটা পদ্ধতি থাকবে না।’ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির হোসাইনও তার নিজের ফেসবুক প্রোফাইলে একই স্ট্যাটাস দেন।



