• রোববার , ২৬ জুলাই ২০২৬

নেইমারের গোলে ব্রাজিল


প্রকাশিত: ৯:১৮ পিএম, ২ জুলাই ১৮ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ১০৯ বার

 

 
স্পোর্টস রিপোর্টার :   মেক্সিকোর বিপক্ষে নকআউট পর্বের খেলায় নেইমারের দারুণ গোলে এগিয়ে গেল ব্রাজিল। প্রথমার্ধের খেলা Naimar-www.jatirkhantha.com.bdগোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই মেক্সিকোর জালে বল জড়ান ব্রাজিলীয় সেনসেশন।সামারায় বাংলাদেশ সময় আজ সোমবার রাত ৮টায় ব্রাজিল-মেক্সিকো ম্যাচটি শুরু হয়েছে। বল দখলের লড়াইয়ে ব্রাজিলের সঙ্গে মেক্সিকো প্রায় সমান সমান থাকলেও আক্রমণে এগিয়ে ছিল সেলেসাওরা। তবে প্রথমার্ধে মেক্সিকান দুর্গ ভেদ করে জালে বল জড়াতে পারেননি সেলেসাওরা।

রাশিয়া বিশ্বকাপে ফেবারিট দলগুলোর জন্য খুব বাজে সময় যাচ্ছে। নকআউট রাউন্ড থেকেই বাদ পড়ে গেছে আর্জেন্টিনা, স্পেন ও পর্তুগাল। আর বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি তো গ্রুপ পর্বের বাধাই পেরোতে পারেনি। এ অবস্থায় ব্রাজিলের ম্যাচের  দিকে তাকিয়ে গোটা বিশ্ব।

সেলেসাও কোচ তিতে বরাবরের মতো আজও দল সাজিয়েছেন ৪-৩-৩ ফরমেশনে। এদিকে মেক্সিকোও খেলছে একই ফরমেশনে। রাশিয়া বিশ্বকাপে ‘ই’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে এসেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। অন্যদিক ‘এফ’ গ্রুপ থেকে প্রথম ম্যাচে জার্মানিকে হারালেও শেষ পর্যন্ত সুইডেনের সঙ্গে হেরে দ্বিতীয় হয়ে নকআউটে পা রাখে মেক্সিকো। সার্বিয়ার বিপক্ষে ৯ মিনিটের মাথায় পিঠের ব্যাথায় মার্সেলোক মাঠ ছাড়তে হয়।  সম্পূর্ণ ফিট থাকার পরও কোচ মাটনে নামাননি তাকে।