• রোববার , ২৬ জুলাই ২০২৬

নায়িকা মৌমিতা’র রহস্যজনক মৃত্যু


প্রকাশিত: ৪:৩৪ পিএম, ১০ মার্চ ১৮ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৬১৩ বার

taligong-www.jatirkhantha.com.bd.2

কলকাতা প্রতিনিধি :  টালিগঞ্জের নায়িকা মৌমিতা সাহা রহস্যজনক মৃত্যু হয়েছে। কলকাতা পুলিশ বলেছে, টালিগঞ্জের উদীয়মান অভিনেত্রী মৌমিতা সাহার ঝুলন্ত মরদেহ মিলেছে। শুক্রবার গভীর রাতে দক্ষিণ কলকাতার একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।পুলিশ ধারণা করছে, আত্মহত্যা করতে পারে মৌমিতা। তার ঘর থেকে পাওয়া সুইসাইড নোটেও তেমনই ইঙ্গিত রয়েছে।
taligong-www.jatirkhantha.com.bd.1
জানা গেছে, শুক্রবার দুপুরের পর থেকে তার সঙ্গে যোগাযোগ করতে না পেরে বিষয়টি বাড়ির মালিককে জানান মৌমিতার আত্মীয়রা। এরপর ফ্ল্যাটের দরজা ভেঙে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।২৩ বছরের এই অভিনেত্রী বর্ধমানের ব্যান্ডেলের বাসিন্দা হলেও সম্প্রতি কলকাতায় বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেন। সম্প্রতি ‘কুসুমদোলা’সহ বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করছিলেন।ধারণা করা হচ্ছে, অভিনয় জগতে সাফল্য না পাওয়ায় তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। পুলিশ মরদেহটির ময়নাতদন্তে পাঠিয়েছে।
??????????????????????????????????
টালিগঞ্জের বেশ কজন অভিনেত্রী গত কয়েক বছরে একের পর এক আত্মহত্যা করেছেন। ২০১৫ সালের ৯ এপ্রিল বেহালার পর্ণশ্রীতে বাড়ি থেকে উদ্ধার হয়েছিল অভিনেত্রী দিশা গঙ্গোপাধ্যায়ের মরদেহ।সেসময় দিশার সহকর্মীরা জানিয়েছিলেন, তীব্র অবসাদে ভুগছিলেন দিশা। এরপর ২০১৭ সালের ৮  ফেব্রুয়ারি বাইপাস লাগোয়া এক আবাসনের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় অভিনেত্রী বিতস্তা সাহার ঝুলন্ত মরদেহ।