নায়িকা-আকামের রাজপুত্র রাজের বিকৃত যৌনাচার-

বিশেষ প্রতিনিধি : আকামের রাজপুত্র ‘নজরুল রাজ’ বিকৃত যৌনাচার করতেন এবং করাতেন। নায়িকা মডেলদের ব্যবহার করে অবৈধ ফায়দা লুটত। বিক্রি করত নানা ধরনের মাদক। রাজ মাল্টিমিডিয়া প্রোডাকশন হাউসের একটি কক্ষে সমন্বিত যৌনাচারে ব্যবহার্য বিভিন্ন সরঞ্জাম দেখে অভিযান পরিচালনাকারী কর্মকর্তারাও তাজ্জব বনে গেছেন। এসব বিষয়ে নজরুল রাজকে জেরা করা হয়েছে। এর আগে রাজ মাল্টিমিডিয়ার স্বত্বাধিকারী নজরুল ইসলাম রাজ ওরফে নজরুল রাজের বাসায় থেকে বিপুল পরিমাণ বিদেশি ব্র্যান্ডের দামি মদ, তিন প্যাকেট ইয়াবা, সিসা, সিসা সেবনের সামগ্রী, বেল্ট, দড়ি, ডাণ্ডা, মাদক সেবনের জন্য ব্যবহৃত বিশেষ কম্বলসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, তিনি বাসাকে টর্চার সেল বানিয়েছিলেন। যার জন্য বেল্ট, দড়ি ও ডাণ্ডা মজুদ রেখেছেন।
অভিযানে অংশ নেওয়া একাধিক কর্মকর্তা জানান, বিকৃত যৌনাচারে অভ্যস্ত ছিলেন নজরুল রাজ। তার বাসা থেকে একাধিক নারী-পুরুষ একসঙ্গে যৌনাচারের জন্য ব্যবহৃত এবং বিশেষ কৌশলে তৈরি করা খাট পাওয়া গেছে। সংশ্লিষ্টরা ধারণা করছেন, তিনি বিশেষ উদ্দেশ্যে পর্নো ভিডিও তৈরি অথবা ব্ল্যাকমেইলিংয়ের কাজে এসব ব্যবহার করতেন।গতকাল রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর বনানী থানার ৭ নম্বর সড়কের ৪১ নম্বর বাসায় অভিযান শুরু করে র্যাব। রাত সাড়ে ১০ টায় রাজকে একটি গাড়িতে তুলে র্যাব সদর দফতরে নেওয়া হয়। নজরুল রাজ প্রযোজক ও অভিনেতা।
সম্প্রতি কয়েকজন আলোচিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসা, মৌ ও নায়িকা পরীমণি গ্রেফতার হওয়ার পর তাদের জিজ্ঞাসাবাদে নজরুল রাজের নাম আসে। এ ছাড়া বহুল আলোচিত মিশু হাসানও নজরুল রাজ সম্পর্কে র্যাবের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। রাজের বিরুদ্ধে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা, মাদক ব্যবসা নিয়ন্ত্রণসহ নানা অভিযোগও রয়েছে। তিনি পরীমণি ও পিয়াসাকে মডেলিং জগতে নিয়ে আসেন। তাদের দিয়ে তদবির বাণিজ্যসহ বিভিন্ন কাজ হাসিল করতেন বলে অভিযান পরিচালনাকারী একাধিক দায়িত্বশীল কর্মকর্তা নিশ্চিত করেছেন।



