নতুন সেনাপ্রধান আজিজ আহমেদ
বিশেষ প্রতিনিধি : বিজিবির মহাপরিচালক আজিজ আহমেদকে নতুন সেনাপ্রধান নিয়োগ করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর বিএ-২৪২৪ লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদকে আজ সোমবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়।
২৫ জুন বিকেল থেকে জেনারেল পদে পদোন্নতি দিয়ে তাঁকে সেনাপ্রধান নিয়োগ দেওয়া হবে।২৫ জুন এখনকার সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক অবসরে যাবেন।প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।



