দাপট:ডিআইজি মিজান হিসাব দেননি
বিশেষ প্রতিনিধি : ডিআইজি মিজান এখন পর্যন্ত জ্ঞাত আয় বহির্ভূত শত কোটি টাকা’র অবৈধ সম্পদের হিসাব দেননি।
রোববার দুদক কার্যালয়ে তার কাগজপত্র জমা দেয়ার কথা থাকলেও ডিআইজি মিজান তা গ্রাহ্য করেননি। দুদক সচিব ড. শামসুল আরেফিন জানান, দুদক কার্যালয়ে রোববার শেষ সময় পর্যন্ত কোন কাগজপত্র জমা দেননি বলে জানিয়েছেন ।
তিনি জানিয়েছেন, এরকম চলতে থাকলে দুদককে অসহযোগিতা করার দায়ে তার বিরুদ্ধে মামলা করবে দুদক। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও জ্ঞাত আয় বহির্ভূত শত কোটি টাকা’র অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক।
এর আগে বৃহস্পতিবার দুদকে ডেকে সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় ডিআইজি মিজানকে।
সেদিন আয়কর নথির বাইরে তার কোনো সম্পদ নেই বলে তিনি দাবি করলেও দুদক সচিব জানিয়েছেন, যাচাই-বাছাই করে অভিযোগের সত্যতার ভিত্তিতেই ডিআইজি মিজানকে ডাকা হয়েছে।এছাড়া ডিএমপির অতিরিক্ত কমিশনারের দায়িত্ব পালনের সময় নারী নির্যাতনের অভিযোগ উঠে ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে।
গণমাধ্যমের প্রতিবেদনে তাকে ডিএমপি থেকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করে অভিযোগের তদন্ত শুরু করে পুলিশ হেডকোয়ার্টার্স।পুলিশের নিজস্ব তদন্ত চলার সময় ডিআইজি মিজানের বিরুদ্ধে অভিযোগ উঠে যে তিনি নামে বেনামে প্রায় শত কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ গড়েছেন।এসব অভিযোগ আমলে নিয়ে ১০ ফেব্রুয়ারি তদন্তের সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন।



