টেনে হিচড়ে ছাত্রদল সভাপতি পাকরাও

স্টাফ রিপোর্টার : এবার টেনে হিচড়ে ছাত্রদল উত্তরের সভাপতিকে পাকরাও করেছে পুলিশ।বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবিতে অবস্থান কর্মসূচি থেকে বিএনপির ঢাকা মহানগর উত্তরে ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান রাজসহ তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।বৃহস্পতিবার (৮ মার্চ) নির্ধারিত সময় দুপুর ১২টার ১৫ মিনিট আগেই পুলিশের বাধায় ছত্রভঙ্গ হয়ে যায় নেতাকর্মীরা।
এর আগে বেলা পৌনে ১১টায় শুরু হয় এ কর্মসূচি। কর্মসূচিতে অংশ নেয় হাজার হাজার নেতাকর্মী। প্রেসক্লাবের সামনের সড়ক নেতাকর্মীদের উপস্থিতি কানায় কানায় পূর্ণ হয়ে যায়। নেতাকর্মীরা ‘বন্দি আছে আমার মা, ঘরে ফিরে যাবো না’, ‘হামলা করে আন্দোলন- বন্ধ করা যাবে না’- ইত্যাদি স্লোগানে দেন।
বেলা ১১টা ৪৫ মিনিটে সেখানে অবস্থান করা ঢাকা মহানগর (উত্তর) ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান রাজকে টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তুলে নেয় পুলিশ। এ সময় নেতাকর্মীরা বাধা দিলে কয়েকশ পুলিশ এক সঙ্গে হয়ে অবস্থান কর্মসূচিতে জোড়ে চাপায় দেয়। এতে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। তবে নির্ধারিত সময়ের আগেই কর্মসূচি পণ্ড হলেও পুলিশের ওপর চড়াও হয়নি নেতাকর্মীরা। তারা শান্তিপূর্ণ ভাবেই বিচ্ছিন্ন হয়ে যায়।



