• বুধবার , ২৮ অক্টোবর ২০২৬

টঙ্গীতে ট্রেনের বগি লাইনচ্যুত নিহত ৪


প্রকাশিত: ১:৪৩ পিএম, ১৫ এপ্রিল ১৮ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১০৭ বার

tangi train-www.jatirkhantha.com.bd.11টঙ্গি প্রতিনিধি :  গাজীপুরের টঙ্গীতে ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।হতাহতদের পরিচয় তাৎক্ষণিকাবে জানা যায়নি। টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আতিকুর রহমান অনলাইন দৈনিক জাতিরকন্ঠকে জানান, ট্রেনের পেছনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে চারজন নিহত হয়েছে।

রোববার দুপুরে এ দুর্ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।টঙ্গী থানার ওসি কামাল হোসেন  বলেন, ঢাকাগামী একটি কমিউটার ট্রেনের একটি বগি লাইনচ্যুত হলে ঘটনাস্থলে তিনজন মারা যান। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।