• রোববার , ২৬ জুলাই ২০২৬

জেনারেল র‌্যাংকে সেনাপ্রধান আজিজ


প্রকাশিত: ৩:৩৬ পিএম, ২৬ জুন ১৮ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৭৯ বার

New-army-chief_Rank-Badge-www.jatirkhantha.com.bd
বিশেষ প্রতিনিধি :  জেনারেল র‌্যাংক ব্যাজ পরানো হয়েছে নতুন সেনাপ্রধান আজিজ আহমেদকে। মঙ্গলবার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে তাকে জেনারেল পদবির র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ এবং বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত।পরে সেনাপ্রধান শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে ’৭১-এর মহান মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর বীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এ সময় তাকে গার্ড অব অনার দেয়া হয়।

সোমবার দায়িত্ব গ্রহণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর নতুন প্রধান আজিজNew-army-chief_Rank-Badge-www.jatirkhantha.com.bd.11 আহমেদ। এর আগে সোমবার সকালে সেনাকুঞ্জে বিদায়ী সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হককে গার্ড অফ অনার প্রদান করা হয়।গত ১৮ জুন বিএ-২৪২৪ লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস পিএসসি, জি’কে নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগের প্রজ্ঞাপন জারি হয়।আজিজ আহমেদ-সেনাপ্রধান-র‌্যাংক ব্যাজ

২৫ জুন ২০১৮ বিকেল থেকে জেনারেল পদে পদোন্নতি দিয়ে লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ বাংলাদেশ সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেয় সরকার।রোববার প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে দেখা করেন বিদায়ী সেনাপ্রধান। সাক্ষাতে বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়ন এবং সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে তাকে সার্বিক সহযোগিতা করার জন্য প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।