• রোববার , ২৬ জুলাই ২০২৬

জাপায় ভিড়লো কুমিল্লা বিএনপি’র আলমগীর


প্রকাশিত: ৫:৫২ পিএম, ২৩ এপ্রিল ১৮ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ১৮২ বার

 

স্টাফ রিপোর্টার :   এবার জাপায় ভিড়লো কুমিল্লা বিএনপি নেতা এটিএম আলমগীর।এ উপলক্ষ্যে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় j-p-kumilla alomgir-www.jatirkhantha.com.bdপার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, বিএনপির অনেক নেতাই এখন জাতীয় পার্টিতে যোগ দেবেন। কারণ, আগামী নির্বাচনে জাতীয় পার্টিই একমাত্র সম্ভাবনাময় শক্তি।

সোমবার বারিধারস্থ তার বাসভবনে বিএনপির সাবেক সংসদ সদস্য এটিএম আলমগীরের আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।আলমগীর কুমিল্লা-১০ (লাকসাম-মনোহরগঞ্জ) আসন থেকে পঞ্চম ও ষষ্ঠ সংসদে বিএনপিদলীয় সংসদ সদস্য ছিলেন।

হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, এখন আর নির্বাচন হয় না। নির্বাচনের নামে সিল মারা হয়। আশা করি, আগামী নির্বাচনে কেউ সিল মারতে পারবে না। কারণ, সারা বিশ্ব এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে।তিনি বলেন, দেশের সবখানেই অস্থিরতা বিরাজ করছে। তাই দেশের মানুষ পরিবর্তন চায়।

সাধারণ মানুষ আবার জাতীয় পার্টির নেতৃত্বে শান্তিময় সরকার দেখতে চায়।জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, ভাইস চেয়ারম্যান এইচএমএন শফিকুর রহমানসহ কেন্দ্রীয় নেতারা যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।