• রোববার , ২৬ জুলাই ২০২৬

জাতির অসামান্য অর্জনে টিআইবি চুপ থাকে কেন!


প্রকাশিত: ১০:৩৪ পিএম, ১৮ মে ১৮ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ১২৭ বার

স্টাফ রিপোর্টার :   নির্বাচনের আগে সংসদ নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল(টিআইবির) রিপোর্ট উদ্দেশ্যমূলক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের tibপ্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ এমপি। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের দ্বিতীয় তলার কনফারেন্স লাউঞ্জে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৩৭তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

‘দশম জাতীয় সংসদে কোরাম সংকটের কারণে এবং অন্যান্য কারণে একশত বায়ান্ন ঘণ্টা সতেরো মিনিট অপচয় হয়েছে, এতে খরচ হয়েছে একশত পঁচিশ কোটি টাকা’ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআইবির) এমন রিপোর্টের কঠোর সমালোচনা করে ড. হাছান মাহমুদ বলেন, ভারত, যুক্তরাজ্য, কংগ্রেস, সিনেট, অষ্ট্রেলিয়া, জাপানসহ পৃথিবীর সব সংসদেই কিন্তু কম বেশি কর্মঘণ্টা অপচয় হয়।

যেখানে পার্শ্ববর্তী দেশ ভারতে শীত কালীন অধিবেশনে পনেরো কর্মঘণ্টা অপচয় হওয়ায় তিয়াত্তর কোটি ভারতীয় রুপি অর্থাৎ বাংলাদেশি টাকায় একশত কোটি টাকা অপচয় হয়েছে। টিআইবিকে বলবো গবেষণা যখন করেছেন ব্রিটিশ পার্লামেন্ট, ইউএস পার্লামেন্ট, ভারতীয় পার্লামেন্ট নিয়েও একটু গবেষণা করেন এবং গবেষণা করে তখন পাবেন বাংলাদেশে যে কর্মঘণ্টা অপচয় হয়েছে এবং এর সাথে যে অর্থ সংশ্লেষ তা পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় অনেক কম।

পৃথিবীর সকল কর্মযজ্ঞেই সময়ের অপচয় হয়। সুতরাং তথাকথিত গবেষণার নামে এই রিপোর্ট প্রকাশের উদ্দেশ্য হচ্ছে সংসদকে প্রশ্নবিদ্ধ করা এবং গণতন্ত্রের যাত্রাকে ব্যাহত করা। ট্রান্সফারেন্সি ইন্টারন্যাশনাল (টিআইবিকে) অনুরুধ জানিয়ে তিনি বলেন, জাতির অসামান্য অর্জন গুলো নিয়ে আপনাদের কোন রিপোর্ট হয়না কেন? মহাকাশে যে আজকে বাংলাদেশের পতাকা উড়ছে তা নিয়ে আপনাদের রিপোর্ট হয়না কেন? এটিই আজকে আপনাদের কাছে আমার এবং জাতির পক্ষ থেকে প্রশ্ন।

‘নির্বাচন কমিশনারের পদত্যাগ করতে হবে’ বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম ও রুহুল কবির রিজভীর সাম্প্রতিক এমন বক্তবের কড়া সমালোচনা করে আওয়ামী লীগের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ বলেন, খেলায় যখন কেউ হেরে যায় তখন বলে রেফারি খারাপ ছিল আর নাচতে কেউ না জানলে তখন বলে উঠানটা বাঁকা ছিল। এখন বিএনপির বক্তব্য হচ্ছে নির্বাচনের মাঠ বাঁকা ছিল রেফারীও খারাপ ছিল।

বিএনপিকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, নির্বাচনে পরাজয়ের কারণ গুলো বিশ্লেষণ করে আগামি নির্বাচনে কিভাবে আপনারা সাফল্য লাভ করতে পারেন তার জন্যে প্রচেষ্টা চালান এবং বিএনপিকে খালেদা জিয়া ও তারেক চক্র থেকে বের করে আনুন তাহলে বিএনপি রক্ষা পাবে।আয়োজক সংগঠনের উপদেষ্টা লায়ন চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, খাদ্যমন্ত্রী এ্যাড. কামরুল ইসলাম এমপি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরী, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক চিত্রনায়িকা অরুনা বিশ্বাস, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানাসহ প্রমুখ।