• রোববার , ২৬ জুলাই ২০২৬

চিশতীসহ ফারমার্সের ১৭ লুটেরা ওয়ান্টেড


প্রকাশিত: ৭:৫১ পিএম, ৩ এপ্রিল ১৮ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১২৪ বার

 

 

বিশেষ প্রতিনিধি :   ফারমার্স ব্যাংকের ঋণ কেলেঙ্কারিসহ শত শত কোটি টাকা অনিয়মের অন্যতম নায়ক চিশতীসহ ১৭ জন কর্মকর্তা এখন farmars bank-ওয়ান্টেড। এরা যাতে কোনভাবে দেশত্যাগ করে  না পারে সেজন্য নিষেধাজ্ঞা চেয়েছে দুর্নীতি দমন কমিশন(দুদক)। দুদকের উপপরিচালক মো. সামছুল আলম পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত মহাপরিচালককে চিঠি পাঠিয়ে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপে ব্যবস্থা নিতে বলেছেন। চিঠির অনুলিপি পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের কাছেও।সংশ্লিষ্ঠ সূত্র জাতিরকন্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র মতে, জালিয়াতির মাধ্যমে ব্যাংকটির ‘কোটি কোটি টাকা আত্মসাতের পর তারা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টায়’ রয়েছেন বলে দুদকের সন্দেহ।
এদের মধ্যে কর্মকর্তা রয়েছেন এ কে এম শামিম (এমডি অ্যান্ড সিইও), আব্দুল মোতালেব পাটোয়ারী (ডিএমডি), গাজী সালাউদ্দিন (এসইভিপি), মো. জাহাঙ্গীর আলম মজুমদার (ইভিপি), জিয়া উদ্দিন আহমেদ (এসভিপি), মো. লুৎফুল হক (ভিপি), মো. মনিরুল হক (ভিপি), মো. তাফাজ্জল হোসেন (এফভিপি), মোহাম্মদ শামসুল হাসান ভুইয়া (এভিপি), মাহবুব আহমেদ (এইও) ও মোহাম্মদ জাকির হোসেন (ইও)।
farmars bank-.j11
গ্রাহকরা হলেন মাহবুবুল হক চিশতী (বাবুল চিশতী), তার স্ত্রী রুজী চিশতী, ছেলে রাশেদুল হক চিশতী, পূত্রবধূ ফারহানা আহমেদ, মেয়ে রিমি চিশতী ও মাজেদুল হক চিশতী।মাহবুবুল হক চিশতী ফারমার্স ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান ছিলেন। ঋণ বিতরণে একাধিপত্যের অভিযোগে তাকে পদ থেকে অব্যাহতিও দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক।

দুদকের উপপরিচালক মো. সামছুল আলম পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত মহাপরিচালককে চিঠি পাঠিয়ে বলেছেন, অভিযুক্তদের বিরুদ্ধে জাল-জালিয়াতির মাধ্যমে পরস্পর যোগসাজশে ব্যাংকের কোটি কোটি টাকা আত্মসাত, ওই টাকায় অবৈধ সম্পদ অর্জন এবং নামে-বেনামে বিদেশে অর্থপাচারের অভিযোগ রয়েছে।অত্র অভিযোগের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিগণ সপরিবারে অন্য দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। সুতরাং অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে সংশ্লিষ্ট ব্যাক্তিদের বিদেশ গমন রহিতকরণ একান্ত প্রয়োজন।ঋণ কেলেঙ্কারির কারণে প্রতিষ্ঠার চার বছর না পেরুতেই ধুঁকছে ফারমার্স ব্যাংক। এর পরিপ্রেক্ষিতে ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্ব ছাড়তে হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য মহীউদ্দীন খান আলমগীরকে।